বড়লেখায় প্রধানমন্ত্রী ও জাতির জনককে নিয়ে কটুক্তি : যুবক গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন

বড়লেখায় প্রধানমন্ত্রী ও জাতির জনককে নিয়ে কটুক্তি : যুবক গ্রেফতার

  • শুক্রবার, ১৯ জুন, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual3 Ad Code

বড়লেখায় প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সরকারের বিভিন্ন মন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কটুক্তি ও ব্যাঙ্গাত্মক কার্টুন প্রচারের দায়ে শুক্রবার ১৯ জুন পুলিশ দেলোয়ার হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে।

বিকেলে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে পুলিশ তাকে জেল হাজতে প্রেরণ করেছে। সে উপজেলার নিজ বাহাদুরপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

Manual4 Ad Code

জানা গেছে, দেলোয়ার হোসেন, রুমেল আহমদ ওরফে মমতা আহমদ, মুহিবুর রহমান, সৈয়দ আদনানুল হক, আসুক আহমদ প্রমুখ ১০ জুন থেকে ১৬ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সরকারের বিভিন্ন মন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিথ্যা, বিভ্রান্তিকর অপপ্রচার, আপত্তিকর ষ্ট্যাটাস, ব্যাঙ্গাত্মক কার্টুন আপলোড ও শেয়ার করতে থাকে। তাদের এধরণের অপপ্রচারে সামজিক, রাজনৈতিক ও ধর্মীয় দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির আশংকায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ বৃহস্পতিবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন ধারায় এদের বিরুদ্ধে থানায় মামলা করেন।

Manual4 Ad Code

থানার ওসি মো. ইয়াছিনুল হক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, এ মামলার অপর ৪ আসামীকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। গ্রেফতার দেলোয়ার হোসেনকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!