থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪

  • মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual7 Ad Code

বড়লেখায় থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা চারটি অবৈধ গরু ও ৪০ লিটার দেশীয় মদসহ চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মদ পাচারে নিয়োজিত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানিয়েছে, সীমান্ত চোরাকারবারিরা ভারত থেকে অবৈধ পথে ভারতীয় গরুর চালান নিয়ে আসার গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে বড়লেখা হাজীগঞ্জ বাজারের গরুর হাট এলাকায় অভিযান চালায় পুলিশ। এসআই মো. আবদুল করিম ও এসআই শেখ কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ধাওয়া করলে চোরাকারবারিরা একটি পিকআপ থেকে কয়েকটি গরু নামিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ চারটি অবৈধ গরু উদ্ধার ও দুই চোরাকারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বিওসি কেছরীগুল ডিমাই এলাকার আব্দুল আজিজ বচুর ছেলে শাহিন আহমদ (১৯) ও আব্দুল হান্নানের ছেলে আফজল হোসাইন আইনুল (২০)।

Manual7 Ad Code

এদিকে, সোমবার রাতে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খানের নেতৃত্বে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তায় (ডেফলতলা) থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০ লিটার দেশীয় মদসহ দুইজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে। এসময় মদ পাচারে নিয়োজিত একটি সিএনজি চালিত অটোরিকশাও আটক করে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িরা হচ্ছে- উপজেলার বড়ময়দান এলাকার রাজিব রবিদাস (২৬) ও রাজু রবিদাস (২৬)।

ওসি মো. মনিরুজ্জামান খান জানান, সোমবার দুপুর ও রাতে পুলিশের পৃথক বিশেষ অভিযানে ভারতীয় গরু পাচারের দায়ে দুইজন ও মাদক পাচারের দায়ে আরো দুইজনসহ চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসময় চারটি গরু উদ্ধার, ৪০ লিটার দেশিয় মদ ও একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতার চার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!