জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ

জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual5 Ad Code

জুড়ীতে বৃহস্পতিবার দুপুরে ব্রিজের নিচ থেকে গলাকাটা এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তার নাম আবুল কালাম বুলুচাঁন (৪০)। সে উপজেলার পূর্ব-জুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের মৃত ইন্তাজ আলী ছেলে এবং পেশায় সিএনজি চালিত আটোরিকশা চালক।

ধারণা করা হচ্ছে বুধবার রাতের যেকোন সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে জুড়ী নদীর ব্রিজের নিচে ফেলে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

Manual8 Ad Code

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় লোকজন জুড়ী নদীতে ভোগতেরা ব্রিজের নিচে ভাসমান এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। সুরতহালের সময় গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের স্বজন ও স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা আবুল কালাম বুলুচাঁনকে গলাকেটে হত্যার পর মরদেহটি জুড়ী নদীতে ফেলে দিয়ে পালিয়ে যায়। কারা কি উদ্দেশ্যে তাকে হত্যা করতে পারে তা নিশ্চিত হওয়া যায়নি।

Manual5 Ad Code

জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু বলেন, আবুল কালাম বুলুচাঁন বড়ধামাই গ্রামের বাসিন্দা এবং জুড়ীর নিউমার্কেট সিএনজি স্ট্যান্ডের অটোরিকশা চালক। দুর্বৃত্তরা গলা কেটে হত্যা কওে তার লাশ ফেলে যায়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

Manual5 Ad Code

জুড়ী থানার ওসি মো. রফিকুল ইসলাম বিকেলে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছেন। লাশের গলাকাটা পাওয়া গেছে। প্রাথমিকভাবে হত্যাকা-ই মনে হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনায় সম্পৃক্তদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!