জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual1 Ad Code

জুড়ীতে সিএনজি চালিত অটোরিকশা চালক আবুল কালাম ওরফে বুলুচাঁন খুনের ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন নিহতের ভাই হাফিজ উদ্দিন। রাতেই অভিযান চালিয়ে সিএনজি মালিক আছমা বেগম (৪০) ও তার মেয়ে লিমা আক্তার (১৯)-কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ আসামিদের কারাগারে প্রেরণ করেছে। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে দুই আসামি গ্রেফতার ও হত্যাকা-ের গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন করেছে পুলিশ।

Manual4 Ad Code

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে জুড়ী নদীর ভোগতেরা ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় সিএনজি চালিত অটোরিকশা চালক আবুল কালাম বুলুচাঁনের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি পূর্ব-জুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে। নিহতের স্বজনদের দাবি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের কচুরগুল গ্রামের আছমা বেগমের সিএনজি চালিত অটোরিকশা ভাড়ায় চালাতেন আবুল কালাম ওরফে বুলুচাঁন। প্রতিদিন রাতে আছমা বেগমের বাড়িতে সিএনজি রেখে তিনি বাড়ি ফিরতেন। ওই রাতে বাড়ি ফিরেননি বুলুচাঁন। অনৈতিক কিছু দেখে ফেলায় সহযোগিদের নিয়ে আবুল কালাম বুলুচাঁনকে গলা কেটে হত্যার পর জুড়ী নদীতে লাশ ভাসিয়ে দেন সিএনজি মালিক আছমা বেগম।

Manual3 Ad Code

জুড়ী থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, অটোরিকশা চালক খুনের ঘটনায় নিহতের ভাই হাফিজ উদ্দিন বৃহস্পতিবার রাতে থানায় হত্যা মামলা করেন। হত্যাকা-ের গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না। রাতেই কুচরগুল গ্রামে অভিযান চালিয়ে হত্যাকা-ে সম্পৃক্ততার অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!