প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার

প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত

  • রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

Manual2 Ad Code
সালেহ আহমদ (স’লিপক) ::
প্রতিভা প্রকাশ প্রকাশনা সংস্থার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে অনুষ্ঠিত সম্মিলনে সারাদেশ থেকে খ্যাতিমান ও প্রতিশ্রুতিশীল লেখকদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে লেখকদের এ মিলনমেলা। দিনব্যাপী আয়োজনে ছিল সাহিত্যবিষয়ক সেমিনার, ছড়া ও কবিতা পাঠসহ নানা আয়োজন। লেখক সম্মিলনে ‘কবিতার নন্দনতত্ত্ব’, ‘এ কালের কবিতা, সে কালের কবিতা’ এবং ‘কবিতার আনন্দজগৎ’- এই তিনটি পর্বে সাহিত্য ও কবিতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন পর্বে অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা, কবি ও গবেষক মজিদ মাহমুদ, জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজা, বাংলা একাডেমির ফোকলোর বিভাগের পরিচালক কবি ড. তপন বাগচী, কবি ও সম্পাদক মুস্তফা হাবীব, কবি ও সম্পাদক পুলিন রায়, কবি ও গবেষক ড. আসমা বেগম, কবি ও সম্পাদক অবিনাশ আচার্য, অনুবাদক ও শিশুসাহিত্যিক আহমেদ জসিম, কবি ও শিশুসাহিত্যিক ইকবাল বাবুল, কবি ও কথাসাহিত্যিক অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, কথাসাহিত্যিক ও গবেষক ড. মো. আমিনুল ইসলাম এবং কবি ও প্রকাশক মঈন মুরসালিন।
সম্মিলনে ঢাকা থেকে মৌসুমী সুমি, সালমা সুলতানা, সুমন ভূঁইয়া, শাহনাজ পারভীন মুক্তি, পলি রহমান, তাহমিনা শিল্পী, জান্নাত তায়েবা, সেলিনা আখতার, শাহজাদী নাসরিন, কবিতা কস্তা, মুহাম্মদ জুবায়ের, রাশিদুল হাসান বাচ্চু, নাজমুন নাহার খুকু, সুমন সুবহান, জাকির হোসেন কামাল, এস আফরোজ, উম্মে জাহান শানু, ফাহমিদুর রহমান, আর্শিনা ফেরদৌস, নাদিরা খানম, চন্দনকৃষ্ণ পাল, খালিদা তালুকদার, সাঈদা আজিজ চৌধুরী, উম্মুল খায়ের, হাসিনা সাঈদ মুক্তা, সাগর আহমেদ, লাবীবা আল হিয়ান, ফাতেমা সাইফুল বীনু, রিবা সুলতানা যুথী, সি এম শাহীন, ডা. মআআ মুক্তাদীর, সাইফুল ইসলাম চৌধুরী, সাইদ খোকন নাজিরী, ইকবাল বাবুল, মো. শহীদুজ্জামান, ওয়ালি জসিম, ড. মো. সহিদুল ইসলাম সরকার, শাহজাদা সেলিম, নুরুন্নাহার ডলি, সুজাতা আফরোজ বসুনিয়া, আহমেদ জসিম, আলমগীর খোরশেদ, শারমিন হক, ড. আসমা বেগম, নাজনীন শুভ্র, চামেলী আক্তার, সৈয়দা কানিজ রাসুল, আশরাফুল আলম, শামীম শাহাবুদ্দীন, হালিম নজরুল, ইমরান পরশ, তাসরিবা তাহমীদ, আহমাদ স্বাধীন, মালেক মাহমুদ ও আকাশমণি। সিলেট থেকে নিশাত ফাতেমা, পুলিন রায়, মো. নিয়াজ উদ্দীন ও আলাউদ্দিন তালুকদার। টাঙ্গাইল থেকে সাব্বির হোসাইন, নেপাল সূত্রধর চয়ন, নাজমুছ সাদাৎ নোমান ও ফিরোজ আহমেদ বাবুল। নরসিংদী থেকে সেলিনা আক্তার সেলিনা, দয়াল ফারুক ফখরুল হাসান ও ফজলুল হক মিলন। রাজশাহী থেকে মো. নিয়ামুল বারী, ড. মো. আমিনুল ইসলাম ও মুহাঃ জোহরুল ইসলাম। ঝিনাইদাহ থেকে শ্যামলী কর্মকার, নওগাঁ থেকে এম এ ওয়াজেদ, ময়মনসিংহ থেকে ডা. তানভীর হাসান তানিম, যশোর থেকে অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, ফরিদপুর থেকে সাহেদ বিপ্লব, চট্টগ্রাম থেকে রিনা রহমান, চুয়াডাঙ্গা থেকে মো. আনছার আলী, জয়পুরহাট থেকে শারাবান তহুরা, রংপুর থেকে এস এম সাথী বেগম, রাজবাড়ী থেকে বাবলু মওলা, বরিশাল থেকে মুস্তফা হাবীব, কুমিল্লা থেকে রতন আলী, পাবনা থেকে হোসাইন মোহাম্মদ মানিক, নারায়ণগঞ্জ থেকে জানে আলম, সিরাজগঞ্জ থেকে সবুজ ইসলাম, বগুড়া থেকে সেলিম এমরাজ, ভোলা থেকে শাহাবউদ্দিন শামীম, সাতক্ষীরা থেকে ড. ইমদাদুল হক হেলালী, গাজীপুর থেকে শিরীনা ইয়াসমিন, গাইবান্ধা থেকে রুহুল আমিন, খুলনা থেকে রিমা আক্তার সাথী, মৌলভীবাজার থেকে অবিনাশ আচার্য প্রমুখ অংশগ্রহণ করেন।
দিনব্যাপী আয়োজিত সম্মিলনটি লেখক-সাহিত্যিকদের পারস্পরিক মতবিনিময়, সাহিত্যচর্চা ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে। প্রতিভা প্রকাশের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ লেখক সম্মিলন লেখক ও প্রকাশকের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি বাংলা সাহিত্যচর্চায় নতুন সংযোগ ও সম্ভাবনার ক্ষেত্র তৈরি করেছে।###

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!