কুলাউড়ায় নিঃস্ব সহায়ক সংস্থার উদ্যোগে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আরাফাহ ইসলামী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখায় ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ব্যতিক্রমী আয়োজন আত্রাইয়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনকে আধুনিক মডেল স্টেশন করার লক্ষ্যে আলোচনা সভা কুলাউড়ায় নিঃস্ব সহায়ক সংস্থার উদ্যোগে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের মতবিনিময় প্রাথমিকে শিক্ষক নিয়োগ : ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না পেলে… জুড়ীতে ‘দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার’ প্রতিবাদে ছাত্রদলের ছাত্রসমাবেশ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ কুলাউড়ায় সরকারি কলেজে ছাত্র শিবিরের উদ্যোগে নবীন বরণ  ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম কুড়িগ্রামে সারের ডিলার নিয়োগে চলছে তদবীর বাণিজ্য বনাম জেসি চৌধুরী

কুলাউড়ায় নিঃস্ব সহায়ক সংস্থার উদ্যোগে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় নিঃস্ব সহায়ক সংস্থার উদ্যোগে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। নাগরিক সমন্বয় প্রকল্পের আওতায় ২৭ সেপ্টেম্বর কুলাউড়া উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তা, স্থানীয় সিভিল সোসাইটি অর্গানাইজেশন, ও কমিউনিটি বেইজড অর্গানাইজেশন এর প্রতিনিধিদের অংশগ্রহণে একটি সমন্বিত সংলাপ সম্পন্ন হয়। এতে মাঠ পর্যায়ে সরকারি বিভিন্ন অফিসের সেবাসমূহের কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় সমস্যা নিরসন, নাগরিকদের বিভিন্ন দাবি ও সেবাপ্রাপ্তির প্রতিবন্ধকতাগুলো সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সামনেউপস্থাপন করা এবং সম্ভাব্য সমাধান, সরকারি উদ্যোগ ও বিদ্যমান  সেবাসমূহ সম্পর্কে পারস্পরিক মতবিনিময় করা হয়।

Manual7 Ad Code

নিঃস্ব সহায়ক সংস্থার আয়োজনে ও বাস্থবায়নকারী সংস্থা ডিনেট এর সহযোগিতায় উক্ত অ্যাডভোকেসি সংলাপ সভায় সভাপতিত্ব করেন নিঃস্ব সহায়ক সংস্থার ফোকাল পার্সন মো. আতিকুর রহমান। উপজেলা কো-অর্ডিনেটর সাদেকা ভুঁইয়া সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, নিবাস চন্দ্র পাল, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সৌমিত্র কর্মকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার অনিতা দেবী, উপজেলা সমাজ সেবা অফিসের সমাজ কর্মী আব্দুল খালিক, দৈনিক সমকাল প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, নিঃস্ব সহায়ক সংস্থার ফাইনান্স অফিসার এম আমির আলী খান, এনজিও ওয়াফ প্রতিনিধি আনোয়ার মিয়া, সেনাবাহিনীর সাবেক সদস্য সৈয়দ আঃ মতিন, ফুল বাড়ি চা বাগানের সহকারী স্টাফ নুর মিয়া, সংগঠক ফারজানা বেগম, মাহবুব খান, ইমরান মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, সংলাপ সভাটি অংশগ্রহণমূলক স্থানীয় শাসন, নাগরিক অংশগ্রহণ ও সরকারি-বেসরকারি সমন্বয় জোরদারের ক্ষেত্রে একটি কার্যকর ভূমিকা রাখবে। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!