আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকের দু’টি গরু চুরি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকের দু’টি গরু চুরি কমলগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অনিয়মের দায়ে ২০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন গরু চুরি নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে কমলগঞ্জে এমপি হাজি মুজিবের সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় ছাতকে ৪৮ ঘণ্টায় ২০ কোটি টাকার বালু লুটের অভিযোগ একটি ভুল এসএমএস : রাতের ট্রেন যাত্রীদের ৩ ঘন্টার ভোগান্তি বড়লেখায় দুই যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার ওসসানীনগরে জামায়াতে ইসলামী যুব বিভাগের ইউনিয়ন সম্মেলন সিলেট-সুনামগঞ্জ সড়কে সবজিবাহী ডিআই ট্রাক ছিনতাইয়ের অভিযোগ

আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকের দু’টি গরু চুরি

  • রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

Manual2 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::

Manual4 Ad Code

নওগাঁর আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুইটি গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার মস্কিপুর-আবাদপুকুর সড়কের মস্কিপুর বাজারসংলগ্ন একটি বাড়িতে এ চুরি হয়। খবর পেয়ে গতকাল শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

Manual6 Ad Code

চুরি যাওয়া গরুর মালিক শিক্ষক আনিছার রহমান উপজেলার মস্কিপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

ভুক্তভোগী শিক্ষক আনিছার রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় তিনি গোয়ালঘরে চারটি গরু রেখে দরজায় তালা দিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। শনিবার ভোরে ফজরের নামাজ শেষে গরুগুলো বের করতে গিয়ে দেখেন, গোয়ালঘরের জানালার কয়েকটি ইট খোলা। ওই জানালা দিয়ে চোরেরা দুটি গরু নিয়ে গেছে। চুরি যাওয়া গরু দুটির আনুমানিক মূল্য প্রায় পৌনে দুই লাখ টাকা বলে জানান তিনি।

Manual3 Ad Code

ঘটনার খবর পেয়ে শনিবার সকালে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, গরু চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের পাশাপাশি চুরি যাওয়া গরু উদ্ধারের চেষ্টা চলছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!