কুলাউড়ায় মসজিদের জমি জবর দখলের চেষ্টার অভিযোগে যুবক শ্রীঘরে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে আগুনে দোকান পুড়ে নিঃস্ব ক্ষুদ্র ব্যবসায়িকে মাছুম রেজার আর্থিক সহায়তা কুলাউড়ায় মসজিদের জমি জবর দখলের চেষ্টার অভিযোগে যুবক শ্রীঘরে শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ভালোবাসায় মুখর কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয় কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস পালিত: ‘সবার জন্য টেকসই ও নিরাপদ বাসস্থান নিশ্চিতের আহ্বান’ গুজব-অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান- বড়লেখায় দূর্গাপূজা উপলক্ষ্যে পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বড়লেখায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষক সংবর্ধনা জুড়ীতে আগুনে পুড়ে ছাই দোকান, নিঃস্ব ইসমাইল আসছে ইকবালের নতুন সিনেমা ‘নসিব’ বিশ্ব শিক্ষক দিবস, শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা কুলাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালন ও গুণী শিক্ষক সম্মাননা

কুলাউড়ায় মসজিদের জমি জবর দখলের চেষ্টার অভিযোগে যুবক শ্রীঘরে

  • মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

সরকারি নির্দেশনা অমান্য করে সরকারি জায়গা ও মসজিদের খরিদকৃত জায়গা দখলের চেষ্টা এবং এ নিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মৌলভীবাজারের কুলাউড়ায় আব্দুল মুকিত নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার ব্রাহ্মণবাজার এলাকার মিশন চৌমুহনীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস। দণ্ডপ্রাপ্ত মুকিত ওই এলাকার ফাতু মিয়ার ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস জানান, সরকারি জায়গা ও মসজিদের খরিদকৃত জায়গা দখলকে কেন্দ্র করে ওই এলাকায় দীর্ঘদিন ধরে বিরোধ ও বিশৃঙ্খলার অভিযোগ রয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে পুনরায় জায়গা দখলের চেষ্টা এবং এ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মুকিতকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

এর আগে গত ১৬ সেপ্টেম্বর একই জায়গা দখল করে বাউন্ডারি নির্মাণের অভিযোগে মুকিতের বাবা ফাতু মিয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিলো। একই সঙ্গে দখল করা জায়গা থেকে বাউন্ডারি সরিয়ে নেওয়ার জন্য তাকে সময়সীমা দেওয়া হয়।

Manual2 Ad Code

প্রণয় বিশ্বাস আরও জানান, সরকারি জায়গা দখল কিংবা সরকারি নির্দেশনা অমান্য করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।##

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!