কুড়িগ্রামে খবর সংযোগ পত্রিকার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পেল ক্যান্সার আক্রান্ত নাছিমা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত অসামিসহ গ্রেফতার ৭ কুড়িগ্রামে খবর সংযোগ পত্রিকার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পেল ক্যান্সার আক্রান্ত নাছিমা আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু কুলাউড়ায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ কুলাউড়ায় নীলাচল ভেজ নামক নিরামিষ হোটেলের উদ্বোধন সাদা পাথর একটু অসতর্কতাই কেড়ে নিতে পারে সেই আনন্দ ! মৌলভীবাজারে এনসিপির দু’নেতা বহিষ্কার কুড়িগ্রামে ডিলারশিপ চূড়ান্ত হওয়ার আগেই সারের সাইনবোর্ড : স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিক পরিবারের উপর হামলা কুলাউড়ায় ২২৭ টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা : প্রস্তুতি সভা

কুড়িগ্রামে খবর সংযোগ পত্রিকার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পেল ক্যান্সার আক্রান্ত নাছিমা

  • বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

Manual3 Ad Code
​মোঃ বুলবুল ইসলাম , কুড়িগ্রাম প্রতিনিধি::
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ক্যান্সারে আক্রান্ত হয়ে চরম মানবেতর জীবনযাপন করা অসহায় নারী নাছিমা আক্তারের পাশে দাঁড়িয়েছে জনপ্রিয় গণমাধ্যম ‘খবর সংযোগ পত্রিকা’র সহযোগী প্রতিষ্ঠান মিডিয়া ফ্রন্টলাইন।
 চিকিৎসাসেবা অব্যাহত রাখতে (৮ অক্টোবর) বৃহস্পতিবার  ‘খবর সংযোগ পত্রিকা’র সহযোগী প্রতিষ্ঠান মিডিয়া ফ্রন্টলাইন  পক্ষ থেকে তাদের হাতে নগদ ৫০ হাজার টাকা দেন মিডিয়া ফ্রন্টলাইনের সুপারভাইজার (রংপুর জোন) মিনহাজুল ইসলাম, ফিল্ড রিসার্চ অফিসার (এফআরও) নুরে হাসান সিদ্দিক ও খবর সংযোগ পত্রিকার কুড়িগ্রাম প্রতিনিধি বুলবুল ইসলাম।
​জানা গেছে, নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের তেলিয়ানী পাড়ায় দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন নাছিমা আক্তার । পরিবারের উপার্জনক্ষম কোনো ব্যক্তি না থাকায় এবং চিকিৎসার ব্যয়বহুল খরচ মেলাতে না পেরে তার পরিবার চরম সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছিল। বিষয়টি ‘খবর সংযোগ পত্রিকা’র সম্পাদকের দৃষ্টিগোচর হলে মানবিক সহায়তার অংশ হিসেবে পত্রিকাটির পক্ষ থেকে তাৎক্ষণিক ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
​সহযোগিতা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অসুস্থ নাছিমা ও তার পরিবারের সদস্যরা। তারা ‘খবর সংযোগ পত্রিকা’-র সম্পাদক, প্রকাশকসহ পুরো কতৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
 সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের ক্যানসার আক্রান্ত নাছিমার চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!