আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে  উপজেলা প্রশাসন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে  উপজেলা প্রশাসন ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ছাতক মরাচেলা নদীর পাড় কেটে ৫ কোটি টাকার বালু উত্তোলন : ৩৭ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত কুলাউড়ার কালিটি চা বাগানের শতাধিক চারা গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা বড়লেখায় মেয়ের শ্বশুড়বাড়ির বিরোধ নিষ্পত্তিতে গিয়ে পুত্রার হাতে তালই খুন কুলাউড়ায় নিখোঁজ জুবায়েরের মরদেহ রেললাইনের পাশ থেকে উদ্ধার বড়লেখায় থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত অসামিসহ গ্রেফতার ৭ কুড়িগ্রামে খবর সংযোগ পত্রিকার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পেল ক্যান্সার আক্রান্ত নাছিমা আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে  উপজেলা প্রশাসন

  • শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

Manual3 Ad Code
নাজমুল হক নাহিদ , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::
নওগাঁর আত্রাইয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছেন দিনমজুর ফেরদৌস দপ্তরী। পরনের এক কাপড় ছাড়া তার পরিবারের আর কোনো কিছুই অবশিষ্ট নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর)   ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের উত্তর বিল দুর্গাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত ফেরদৌস ওই গ্রামের আব্দুর রশিদ দপ্তরীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ঘরে তালা দিয়ে মাঠে কাজ করতে গিয়েছিলেন দিনমজুর ফেরদৌস। কাজ শেষে বাড়ি ফিরে দেখেন, তার পুরো ঘর লেলিহান শিখায় জ্বলছে। প্রতিবেশীরা ততক্ষণে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করছেন। পরে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সব শেষ। ঘরের টিনের চালা, টেলিভিশন, হাঁড়ি-পাতিল, জমানো ধান-চাল এবং নগদ ২০ হাজার টাকাসহ ভেতরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
আবেগপ্লুত কণ্ঠে ফেরদৌস বলেন, পরনে যে কাপড়টা আছে, এটা ছাড়া আর কিছুই বাঁচাতে পারিনি। আজ রাতে রেঁধে খাওয়ার মতো একমুঠো চালও অবশিষ্ট নেই। অগ্নিকাণ্ডে তার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। তবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে,  সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। তিনি আরও বলেন, নিজস্ব কোনো জমিজমা না থাকায় দিনমজুরি করেই চরম কষ্টে সংসার চালিয়ে আসছিলেন। এ অবস্থায় মাথা গোঁজার ঠাঁই পেতে সরকারি মানবিক সহায়তার আকুল আবেদন জানিয়েছেন তিনি।
এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে দুই বান্ডিল ঢেউটিন, নগদ ছয় হাজার টাকা এবং কিছু শুকনো খাবার প্রদান করা হয়েছে। অন্যদিকে আত্রাই থানার (ওসি) মো. মাহাবুব আলম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!