ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ৩৯৩ নারী চা শ্রমিক পেল প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বহুমুখী প্রতিভার অধিকারী মৌলভীবাজারের মেয়ে আনিসা খানকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ ৩ লক্ষ টাকার ক্ষতি ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ করলেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি পূর্বজুড়ী ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দিলেন চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান চুনু জুড়ীতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ নেতা মনি গ্রেফতার জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু স্বাস্থ্যসবা কার্যক্রমের উদ্বোধন কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ

  • শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

Manual5 Ad Code

আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি::

সুনামগঞ্জের ছাতক উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা ও ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

শুক্রবার (১৬ অক্টোবর) রা‌তে তাঁরা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও পূজা উদযাপনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন তাঁরা।

Manual8 Ad Code

পরিদর্শনকালে নেতৃবৃন্দ ছৈলা শিব সংঘ, প্রতিজ্ঞা পূজা কমিটি, নবজাগরণ পূজা কমিটিসহ বিভিন্ন পূজামণ্ডপে যান। সেখানে সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ তাঁদের স্বাগত জানান। এ সময় উভয় পক্ষের মধ্যে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় হয়।

সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস এবং সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পির পক্ষ থেকে পূজামণ্ডপের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও পূজারিদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, দুর্গাপূজা বাঙালির অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

এ সময় কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নির্দেশনা অনুসরণ করে প্রতিটি পূজামণ্ডপে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা। বিশেষ করে পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা এবং প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করার ওপর গুরুত্বারোপ করেন।

Manual5 Ad Code

নেতৃবৃন্দ আরও বলেন, পূজা উদযাপনকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজা কমিটির সদস্যদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে পরিবেশবান্ধব পূজার আয়োজন, বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান তাঁরা। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে শারদীয় দুর্গোৎসবকে আনন্দময় করে তোলার ওপরও গুরুত্ব দেন তাঁরা।

Manual8 Ad Code

পরিদর্শনকালে জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ পূজা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজা উদযাপনের সার্বিক বিষয়ে খোঁজ নেন। পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তিরা তাঁদের নিজ নিজ মণ্ডপের প্রস্তুতি ও ব্যবস্থাপনা সম্পর্কে অবহিত করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের অন্যতম নেতা অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার বিপ্লব তালুকদার বাপ্টু, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যকরী সদস্য এবং ছাতক উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কৃপেশ চন্দ, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যকরী সদস্য বিমান ঘোষ, সিংচাপইড় ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদের সমাজকল্যাণ সম্পাদক এবং জেলা পূজা উদযাপন পরিষদের সহপ্রচার সম্পাদক দীপক দেবনাথ।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসাংগঠনিক সম্পাদক ডা. রিপন দাস, পূজা উদযাপন পরিষদের নেতা বিধান দেব, মাস্টার লিটন দে, সুজিত সূত্রধর, ডা. প্রদীপ দাস, নিবারণ গোস্বামী, ডা. নিরঞ্জন দেবনাথ শশী, অনুকূল বৈদ্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সচেতনতার মধ্য দিয়ে ছাতকের সব পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে।###

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!