জায়ফরনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জায়ফরনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী

জায়ফরনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

  • বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আল আমিন আহমদ, জুড়ী প্রতিনিধি
আল আমিন আহমদ, জুড়ী প্রতিনিধি

Manual3 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে উপকারভোগী পরিবারের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জুড়ী উপজেলা বিএনপির সভাপতি হাজী মাসুম রেজা।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে ইউনিয়নবাসীর আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তথ্য সংগ্রহের দায়িত্বে থাকা প্রশিক্ষিত টিমের সদস্যরা প্রতিটি পরিবারের প্রয়োজনীয় তথ্য সুশৃঙ্খলভাবে সংগ্রহ করবেন। এ ক্ষেত্রে সবাইকে সঠিক ও নির্ভুল তথ্য প্রদানের আহ্বান জানান তিনি।
হাজী মাসুম রেজা বলেন, ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে কেউ টাকা দাবি করলে প্রতারণার ফাঁদে পা দেওয়া যাবে না। এ ধরনের কোনো ব্যক্তি বা প্রতারক চক্রের সন্ধান পেলে সংশ্লিষ্ট টিমের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য কিংবা স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিষয়টি অবহিত করতে হবে।
তিনি আরও বলেন, উপকারভোগী নির্বাচনে কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি কিংবা তদবিরের সুযোগ নেই। প্রতিটি পরিবারের তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংগ্রহ করা হবে এবং নির্ধারিত প্রক্রিয়ায় স্বয়ংক্রিয়ভাবে যাচাই-বাছাই করা হবে। পর্যায়ক্রমে যোগ্য পরিবারগুলোকে এ সুবিধার আওতায় আনা হবে।
পরিবারের শিশুদের জন্মনিবন্ধন সনদ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোনো শিশুর জন্মনিবন্ধন না থাকলে দ্রুত ইউনিয়ন পরিষদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এ ক্ষেত্রে পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
তিনি জানান, ৩ নম্বর ওয়ার্ডে কার্যক্রম শুরুর পর একই দিনে ১ নম্বর ওয়ার্ডেও তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। এ জন্য দুটি পৃথক টিম দায়িত্ব পালন করবে। পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি লিয়াকত আলী, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক আলী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জুবেল, তাঁতিদলের সভাপতি মনির আলী, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুর রহমান, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পাখি মিয়া ও সাধারণ সম্পাদক সোহাগ মাস্টার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাঞ্চু মিয়া ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সারুক।
এ ছাড়া উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীন আহমেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম এবং ছাত্রদল নেতা তানভীর আহমদসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তব্যের শেষ পর্যায়ে হাজী মাসুম রেজা ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews