মাধবকুণ্ডের সৌন্দর্যে অভিভুত যুক্তরাষ্ট্র, বেলজিয়াম ও নেদারল্যান্ডের ১৩ পর্যটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাধবকুণ্ডের সৌন্দর্যে অভিভুত যুক্তরাষ্ট্র, বেলজিয়াম ও নেদারল্যান্ডের ১৩ পর্যটক টালিয়াউরা প্রাইমারি স্কুল- জুড়ীতে অবৈধভাবে স্কুলের সরকারি গাছ কর্তন ও গোপনে বিক্রির অভিযোগ ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’র কেন্দ্রীয় কমিটিতে সংগঠক হলেন কুলাউড়ার রফি আহমেদ তানিম ছাতকে হত্যা মামলা প্রত্যাহার না করলে বাদী সাক্ষীদের কচুকাটা করার হুমকি কুলাউড়া হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্য গাভী বিতরণ মধ্যপ্রাচ্যের আরব আমিরাতে কুলাউড়ার যুবকের রহস্যজনক মৃত্যু কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা তরুণীর লা* শ উদ্ধার কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন  ছাতকে হত্যা মামলার আসামি স্বাস্থ্যকর্মীর এক মাসের ছুটি নিয়ে প্রশাসনে টানাপোড়েন বড়লেখা সদর ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী গনীর নেতাকর্মীর বহর নিয়ে জেলার কর্মসূচিতে অংশগ্রহণ

মাধবকুণ্ডের সৌন্দর্যে অভিভুত যুক্তরাষ্ট্র, বেলজিয়াম ও নেদারল্যান্ডের ১৩ পর্যটক

  • মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual8 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পর্যটনকেন্দ্র মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কের চারপাশের ঘন সবুজ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে অভিভুত ১৩ বিদেশি পর্যটক। এদের আটজন বেলজিয়ামের, চারজন নেদারল্যান্ডের ও একজন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। আগামিতে তারা আরো বড় টিম নিয়ে মাধবকুণ্ড ভ্রমনের প্রত্যাশা প্রকাশ করেছেন।

Manual1 Ad Code

জানা গেছে, সোমবার সন্ধ্যায় এসব বিদেশি পর্যটক মাধবকু- জলপ্রপাত ও ইকোপার্ক এলাকায় পৌঁছান। মাধবকুণ্ড ইকোপার্ক এলাকার জেলা পরিষদ ডাকবাংলোয় রাত্রিযাপন করেন এবং রাতের মাধবকুণ্ডের প্রকৃতি ও পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝরনার কলধ্বনি, ভোরবেলা ও সকালে পাথর গড়িয়ে ঝরনার স্বচ্ছ পানি পড়ার দৃশ্য উপভোগ করেন। মঙ্গলবার সকালে দেশের অন্যতম পর্যটন স্পট মাধবকুণ্ডের বিভিন্ন দর্শনীয় স্থান, পাশের সবুজ গালিচা চা বাগান ও আদিবাসি খাসিয়া পল্লী পরিদর্শন করেন। দুপুরে বিদেশী পর্যটকরা সিলেটের উদ্দেশ্যে মাধবকু- ত্যাগ করেন। তাদের ভ্রমন নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের সার্বক্ষনিক নজরদারির প্রশংসা করেছেন ভ্রমন পিপাসু বিদেশী পর্যটকরা।

Manual8 Ad Code

বেলজিয়ামের নাগরিক আট পর্যটক হলেন- সার্টজে ব্রুইন্ডনক্স, গ্রিয়টজে মার্সেলা পিটেলজন, জান ক্লেমেন্স এম রবেরেখট, লুসিয়া অক্টাভি ওডি ব্যাকার, ব্রুনো মারিয়া পি ব্রনসেলার, উইলেম জান গিস, ক্যারোলিন ডি ওয়াচটার ও ক্যাটি লুইস ইউ নিউটেন্স। নেদারল্যান্ডের পর্যটকরা হলেন- মার্টিনা জোহানা উইসে, আদ্রিয়ানাস ভ্যান ডালেন, মারজা অ্যালেটা ফ্রেডেরিকা ভিনস্ট্রা ও ইনগ্রিড জ্যাকলিন লুইস ভ্যান ওয়েলজেনিস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক টিমোথি পল কুকুলা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews