আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন শনিবার আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন আত্রাইয়ে জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা নাগেশ্বরীতে ওয়াল্ড মিশনের উদ্যোগে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা  ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন ১৪ নভেম্বর মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা- জুড়ীতে ছিনতাইকারির কবলে মহিলা পুলিশ সদস্য এসএসবিসি প্রকল্পের উদ্যোগে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে সামাজিক কর্মপরিকল্পনা সভা কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা জুড়ীর জাম্বুরার কদর সারাদেশে জুড়ীতে বাকপ্রতিবন্ধী জুমি হত্যার ৮ দিনেও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ  

আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন

  • শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

Manual3 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::
নওগাঁর আত্রাইয়ে প্রাকৃতিক ও ভেজালমুক্ত খাদ্যপণ্য সরবরাহের প্রত্যয় নিয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেটের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় আত্রাই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আউটলেটটির উদ্বোধন করেন নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম।
তাসনীম এগ্রো এন্ড ফুডসের স্বত্বাধিকারী মো. আশরাফুল ইসলামের উদ্যোগে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি দীর্ঘ পাঁচ বছর ধরে সততা, বিশুদ্ধতা ও গুণগত মান বজায় রাখার প্রত্যয়ে কাজ করে আসছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান প্রামাণিক, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আনিসুর রহমান, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. খালেকুজ্জামান বুলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, সুস্থ জীবনযাপনের জন্য বিশুদ্ধ ও নিরাপদ খাদ্যের বিকল্প নেই। তাসনীম এগ্রো এন্ড ফুডস মানসম্মত ও ভেজালমুক্ত খাদ্যপণ্য সরবরাহের মাধ্যমে স্থানীয় মানুষের আস্থা অর্জন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews