ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন শনিবার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন শনিবার আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন আত্রাইয়ে জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা নাগেশ্বরীতে ওয়াল্ড মিশনের উদ্যোগে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা  ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন ১৪ নভেম্বর মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা- জুড়ীতে ছিনতাইকারির কবলে মহিলা পুলিশ সদস্য এসএসবিসি প্রকল্পের উদ্যোগে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে সামাজিক কর্মপরিকল্পনা সভা কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা জুড়ীর জাম্বুরার কদর সারাদেশে জুড়ীতে বাকপ্রতিবন্ধী জুমি হত্যার ৮ দিনেও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ  

ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন শনিবার

  • শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব‌্যাপক প্রস্ত‌তি আয়োজন

Manual7 Ad Code

আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি::

সুনামগঞ্জের ছাতকে আজ ১৪ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন। সম্মেলন সফল করার লক্ষ্যে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভাজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন সংগঠন দুটির নেতাকর্মীরা।

সম্মেলনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন গ্রাম, হাটবাজার, গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় চলছে গণসংযোগ, লিফলেট বিতরণ ও প্রচার মিছিল। পাশাপাশি শত শত মোটরসাইকেলের শোভাযাত্রার মাধ্যমে সম্মেলনের প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। ঘরে ঘরে ইসলামী দাওয়াত পৌঁছে দিতে মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন সংগঠনের দায়িত্বশীল ও কর্মীরা।

Manual7 Ad Code

আয়োজক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টায় গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্ন মাঠে এ উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর।

জামানার মুজাদ্দিদ শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর মুবারক হাতে গড়া সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামের সঠিক আকিদা-বিশ্বাস প্রচার, আত্মশুদ্ধি অর্জন, ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি, ইসলামী তাহজিব- তামাদ্দুন সংরক্ষণ এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী আদর্শবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ভূমিকা পালন করে আসছে সংগঠন দুটি।

Manual8 Ad Code

আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে ইসলামী আদর্শ, আত্মশুদ্ধি, সুন্নিয়তের চেতনা এবং ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর রেখে যাওয়া দ্বীনি ও সাংগঠনিক কর্মধারাকে আরও বেগবান করা সম্ভব হবে।

Manual3 Ad Code

সম্মেলনকে ঘিরে ছাতকের ধর্মপ্রাণ মুসলমান, আলেম-উলামা, মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থী এবং সংগঠন দুটির অনুসারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
গত ১১ ন‌ভেম্বর সাংবা‌দিকবৃন্দ স‌ঙ্গে মত‌বি‌নিয়ম সভা ক‌রেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ,সভাপ‌তি  সা‌বেক ভাইন্স‌ চেয়ারম‌্যান কাজী মাওলানা আব্দুস সামাদের অ‌ফিসে অনু‌ষ্টিত হ‌য়। গত বুধবার বাদ আসর উপ‌জেলার গো‌বিন্দগঞ্জ ট্রা‌ফিক প‌য়েন্টে অনু‌ষ্টিত হ‌য়ে‌ছে।

Manual4 Ad Code

সম্মেলন বাস্তবায়নে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক (উত্তর) উপজেলা সভাপতি আব্দুল গফফার আল হাসান, ছাতক (দক্ষিণ) উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন, ছাতক (উত্তর) উপজেলা সহসভাপতি মাওলানা রেজাউল করিম, তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি মুহাম্মদ শাহজাহান, সহসাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন ও অর্থ সম্পাদক হাফিজুর রহমান।

এছাড়াও মাওলানা রমজানুল হক, জাহিদপুর দাখিল মাদ্রাসার সহসুপার মাওলানা মুক্তার, মাওলানা মোস্তাক আহমদ, তারেক আহমদ রাজু, ফয়ছল আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সম্মেলন সফল করতে কাজ করছেন। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, ব্যাপক প্রচার-প্রচারণা ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছাতকে একটি স্মরণকালের বৃহৎ উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। ###

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews