জেনেভায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ব্যারিস্টার জহরত আদিব এমপির ফলপ্রসূ বৈঠক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জেনেভায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ব্যারিস্টার জহরত আদিব এমপির ফলপ্রসূ বৈঠক ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন শনিবার আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন আত্রাইয়ে জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা নাগেশ্বরীতে ওয়াল্ড মিশনের উদ্যোগে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা  ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন ১৪ নভেম্বর মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা- জুড়ীতে ছিনতাইকারির কবলে মহিলা পুলিশ সদস্য এসএসবিসি প্রকল্পের উদ্যোগে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে সামাজিক কর্মপরিকল্পনা সভা কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা জুড়ীর জাম্বুরার কদর সারাদেশে

জেনেভায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ব্যারিস্টার জহরত আদিব এমপির ফলপ্রসূ বৈঠক

  • শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

Manual7 Ad Code

এইবেলা ডেস্ক::

বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা, বাণিজ্য সম্প্রসারণ এবং ভবিষ্যৎ উন্নয়ন প্রস্তুতি নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

Manual5 Ad Code

গত ৯ ও ১০ নভেম্বর জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (UNCTAD, আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র (ITC) এবং বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (WIPO) -এর প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে অংশ নেন তিনি।

বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (খউঈ) তালিকা থেকে উত্তরণের সময়সীমা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে অতিরিক্ত সময়কে দেশের অর্থনীতি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের সক্ষমতা বৃদ্ধিতে কীভাবে কার্যকরভাবে কাজে লাগানো যায়, তা ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।

বৈঠকগুলোতে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং প্রযুক্তি ও উদ্ভাবনের সম্ভাবনা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় অংশ নেন টঘঈঞঅউ-এর উপমহাসচিব ও ভারপ্রাপ্ত মহাসচিব পেদ্রো ম্যানুয়েল মোরেনো, ওঞঈ-এর ডিভিশন অব কান্ট্রি প্রোগ্রামসের পরিচালক এসকিপিওন অলিভেইরা-গোমেজ এবং ডওচঙ-এর পেটেন্টস অ্যান্ড টেকনোলজি সেক্টরের উপমহাপরিচালক লরা পিটার।

Manual4 Ad Code

বৈঠকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি আন্তর্জাতিক পর্যায়ের আলোচনা ও সহযোগিতাকে বাংলাদেশের জন্য কার্যকর উদ্যোগ, নতুন বিনিয়োগের সুযোগ এবং দৃশ্যমান অর্থনৈতিক সুফলে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

Manual3 Ad Code

এ সময় তিনি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা, উদ্যোক্তা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যে দেশের সক্ষমতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

বৈঠকগুলো আয়োজন ও সমন্বয়ে সহযোগিতার জন্য জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews