কুড়িগ্রামে নতুন কুঁড়ি জুনিয়র স্কুলে বইপড়া উৎসাহে ভ্রাম্যমাণ লাইব্রেরির পাঠক আড্ডা ও পুরস্কার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা কুড়িগ্রামে নতুন কুঁড়ি জুনিয়র স্কুলে বইপড়া উৎসাহে ভ্রাম্যমাণ লাইব্রেরির পাঠক আড্ডা ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় বন্ধুর জন্য সহযোগিতার অনুকরণীয় দৃষ্টান্ত কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  ৪০ গ্রামের লাখো মানুষের দাবি একটি সেতু রোগীদের সেবায় মানবিক উদ্যোগ- বড়লেখা স্বাস্থ্য কমপ্লেেক্সে ইউপি চেয়ারম্যান প্রার্থী গনির ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ এমপি মিঠুর বড়লেখায় আমনের বাম্পার ফলন- সাড়ে ৪শ’ মেট্টিক টন সংগ্রহের লক্ষ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কুড়িগ্রামে নতুন কুঁড়ি জুনিয়র স্কুলে বইপড়া উৎসাহে ভ্রাম্যমাণ লাইব্রেরির পাঠক আড্ডা ও পুরস্কার বিতরণ

  • বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
​মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::

Manual3 Ad Code
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন গণগ্রন্থাগার অধিদপ্তরের ‘দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত)’ প্রকল্প এবং বিশ্বসাহিত্য কেন্দ্র কর্তৃক বাস্তবায়িত ভ্রাম্যমাণ লাইব্রেরি ৭১-কুড়িগ্রাম ইউনিটের উদ্যোগে মাসিক পাঠক আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
​ ২৪ নভেম্বর (মঙ্গলবার) নতুন কুঁড়ি জুনিয়র স্কুল সাংস্কৃতিক সংঘের আয়োজনে এই নভেম্বর ২০২৬ মাসের পাঠক আড্ডা অনুষ্ঠিত হয়।
​অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক  এবং সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আড্ডা শেষে নভেম্বর ২০২৬ মাসের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান শিক্ষক । এ সময় তিনি বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের প্রশংসা করেন এবং বইপড়া আন্দোলনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
​আয়োজক সুত্রে  জানা যায়, বাস্তবায়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্র সারাদেশে ৬৪টি জেলায় ৭৬টি ভ্রাম্যমাণ লাইব্রেরি গাড়ির মাধ্যমে মানুষের দোরগোড়ায় বই পৌঁছে দিয়ে নিয়মিত পাঠকসেবা প্রদান করে আসছে। পাশাপাশি ভ্রাম্যমাণ লাইব্রেরির সাংস্কৃতিক সংঘসমূহের উদ্যোগে আয়োজিত নানা সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি তাদের সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews