আত্রাইয়ে লাউয়ের মাচায় দুলছে কৃষকের স্বপ্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

আত্রাইয়ে লাউয়ের মাচায় দুলছে কৃষকের স্বপ্ন

  • বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

Manual1 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) ::

Manual6 Ad Code

করোনাক্রান্তিকালে অর্থনৈতিক চাকা সচল রাখতে নওগাঁর আত্রাইয়ে শীতকালীন সবজি চাষের পাশাপাশি চাষিরা এখন মাচা পদ্ধতিতে নানান জাতের লাউ চাষে ঝুঁকে পড়েছেন।

কৃষিতে অত্যাধুনিক প্রযুক্তির ফলে এখন বারোমাসই উৎপাদন হচ্ছে বিভিন্ন সবজিসহ লাউ। সহজ পদ্ধতি এবং গাছের গুনগত মান ভালো থাকায় ফলন বেশি পেয়ে চাষিদের কাছে এখন মাচা পদ্ধতিতে লাউ চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

এক চাষির দেখে প্রতিবেশি অন্য চাষিরাও মাচায় লাউ চাষ শুরু করেছেন। অল্প সময়ে বেশি লাভ হওয়ার কারণে নানান জাতের লাউ চাষ এখন সনাতন পদ্ধতির বদলে মাচায় চাষ করে অধিক লাভের স্বপ্ন দেখছেন স্থানীয় চাষিরা।

Manual2 Ad Code

প্রতিদিনই পাইকারী এবং খুরচা দরে জমিতে থেকে লাউ বিক্রি হওয়ায় বাজারে দেয়ার ঝামেলা না থাকায় এটা আরও ভালো দিক দেখছেন চাষিরা। স্থানীয় কৃষি অফিসের সার্বিক সহযোগিতা ও পরামর্শে উন্নত জাতের বীজ চাষিরা হাতে পাওয়ায় মাচা পদ্ধতিতে লাউ চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। প্রায় প্রতি মাসেই গাছের ডগায় ডগায় নানান ওজনের লাউ ঝুলছে।

উপজেলার ভবানীপুর গ্রামের ওয়াজেদ আলী লিটন বলেন, একটু বাড়তি আয়ের আশায় প্রতিবেশি কৃষককের দেখে মাচা পদ্ধতিতে লাউ চাষ করেছি। দূর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে নিবিড় পরিচর্যার মাধ্যমে গাছগুলো ঠিক রাখায় গাছের ডগায় ডগায় প্রচুর পরিমাণে ছোট বড় মাঝাড়ি ওজনের লাউ ধরেছে। এবং আমি লাভোবানও হয়েছি।

কৃষক রফিকুল ইসলাম জানান, আমি মূলত ব্যবসা করি। বাড়ির পাশে নানান জাতের সবজি চাষের পাশাপাশি মাচা পদ্ধতিতে উন্নতমানের বীজ দিয়ে লাউ চাষ করি। প্রায় পাঁচ মাস বয়সের মধ্যে ছোট বড় ও মাঝাড়ি মিলে প্রায় এক হাজার পিস লাউ বিক্রি করেছি। বাজার মূল্য শুরুতে ভালো পেলেও শেষ মহুর্তে আশানূরুপ দর পাইনি। ফলে যে পরিমাণ লাভের আশা করছিলাম তার চেয়ে কিছুটা কম হয়েছে। সব মিলে আমি দিনদিন সবজিসহ লাউ চাষের দিকে মনোযোগ দিচ্ছি।

Manual5 Ad Code

এ বিষয়ে আত্রাই উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ কে এম কাউছার হোসেন জানান, মাচা পদ্ধতিতে লাউ চাষ লাভজনক হওয়ায় আত্রাইয়ে জনপ্রিয় হয়ে উঠছে। আমরা সরাসরি চাষিদেরকে আগ্রহী করে তোলার লক্ষে সার্বিক পরামর্শসহ উন্নত জাতের বীজ দিয়ে সহযোগিতা করছি। এই পদ্ধতিতে লাউ চাষে রোগবালাই কম ও ফলন বেশি হওয়ায় চাষিরা লাভবান হচ্ছে। প্রায় প্রতি মাসেই এই লাউ গাছে ধরে। কীটনাশকমুক্ত লাউ হওয়ায় বাজারে বিক্রির কোনো সমস্যা না হওয়ায় এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। #

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!