জুড়ীতে ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

জুড়ীতে ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, জুড়ী :::

Manual5 Ad Code

জুড়ীতে দৈনিক ইত্তেফাকের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় পোষ্ট অফিস রোডে ইত্তেফাকের জুড়ী অফিসে উপজেলা সংবাদদাতা কামরুল হাসান নোমানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উপ কমিটির সদস্য এস.এম জাকির হোসাইন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস।

Manual1 Ad Code

জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমদ, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুশ শহীদ খুশী চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. ওমর ফারুক, আওয়ামী লীগনেতা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিলাদ চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূণ চম্পু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, এনসিসি ব্যাংকের জুড়ী শাখার ব্যবস্থাপক ইয়াসিন শিপন, উপজেলা তাতীলীগের আহ্বায়ক গোলাম রব্বানী চৌধুরী জাহাঙ্গীর, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক আহমদ আল আজাদ সোহাদ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদ ফয়ছল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, উপজেলা যুবলীগের সহ সম্পাদক ইকবাল খান, সাংবাদিক বদরুল ইসলাম, শাহ আলম, এম. রাজু আহমদ, সাইফুল ইসলাম সুমন, আল আমিন, বেলাল হোসাইন, মনিরুল ইসলাম, মাইকেল নবরুম, খুরশেদ আলম, আব্দুস সবুর, যুবলীগনেতা রাজন আহমদ, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এ.আর সাজেদ, প্রমুখ।

সভায় বক্তারা বলেন, “বাংলাদেশের ইতিহাসের সাথে ইত্তেফাক মিশে আছে আপন মহিমায়। ইত্তেফাককে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা যাবে না। স্বাধীনতা, গণ-আন্দোলন সহ দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তেজোদীপ্ত ভূমিকা রেখেছে ইত্তেফাক। প্রতিষ্ঠার ৬৮ বছর পরেও ইত্তেফাক সেই ধারা অব্যাহত রেখেছে।”

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!