বড়লেখায় বিজিবি’র হামলায় ১৫ শ্রমিক আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

বড়লেখায় বিজিবি’র হামলায় ১৫ শ্রমিক আহত

  • শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, বড়লেখা ::

বড়লেখায় বিজিবি ৫২ ব্যাটালিয়ানের আওতাধীন বোবারথল ক্যাম্পের কতিপয় বিজিবি সদস্যের বিরুদ্ধে স্থানীয় খাসিয়া পানপুঞ্জির ১৫ শ্রমিককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ন’টায় উপজেলার সীমান্তবর্তী বোবারথল গ্রামের ইসলামনগর এলাকায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের দু’জনের অবস্থা গুরুতর। তবে বিজিবি বলেছে সরকারী কাজে বাধা দেয়ায় ঘটনাটি রাত সাড়ে তিনটায় ঘটেছে।

Manual1 Ad Code

আহতরা হচ্ছে- উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির বোবারথল গ্রামের ইসলামনগর এলাকার বাসিন্দা পানপুঞ্জির শ্রমিক আমিনুল ইসলাম (২০), কামরুল ইসলাম (১৭), সাহীন আহমদ (২০), এমরান আলী (২৬), আতিকুর রহমান (২২), ফারুক উদ্দিন (২৫), সাজু আহমদ (২২), রাজু আহমদ (২৪), আব্দুর রহিম (২৫), এবাদুর রহমান (২৩), আব্দুস সহিদ (২১), হাসান আহমদ (২৫) প্রমুখ।

হাসপাতাল, বিজিবি ও আহতদের সুত্রে জানা গেছে, বোবারথলের ইসলামনগর এলাকার বাসিন্দা আহত পাহাড় শ্রমিকরা সুকমন খাসিয়ার (হেডম্যান) মালিকানাধীন আগার পুঞ্জির পানজুমে শ্রমিকের কাজ করে। প্রতিদিনের মতো শনিবার সকাল ন’টার দিকে তারা জুমে কাজে যাচ্ছিল। ইসলামনগর বাজার সংলগ্ন হেলাল মিয়ার বাড়ির পার্শে পৌঁছার পরই হঠাৎ বোবারথল ক্যাম্পের কয়েকজন বিজিবি সদস্য তাদের গতিরোধ করে চোরাকারবারীদের সম্পর্কে তথ্য জানতে চায়। এসব জানা নেই বলার সাথেই বিজিবি সদস্যরা তাদের উপর অতর্কিত হামলায় চালায়। আহত শ্রমিক হাসান আহমদ, কামরুল ইসলাম, সাহীন আহমদ প্রমুখ জানান, আমরা কাজে যাচ্ছিলাম। হঠাৎ বিজিবি সদস্যরা ভারত থেকে কারা গরু-মহিষ পাচার কওে কোন দিকে নিয়ে যায়, তাদের নাম কি এসব জানতে চায়। চিনি না, জানিনা বলার সাথেই তারা আমাদেরকে বুট দিয়ে লাথিসহ বেধড়ক পিটিয়ে আহত করেছে। স্থানীয় লোকজন আমাদেরেকে উদ্ধার করে জীপে তুলে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় সুত্র জানায়, দীর্ঘদিন ধরে চোরাকারবারীরা বোবারথল সীমান্তকে ভারতীয় গবাদিপশু পাচারের ট্রানজিট রোড হিসেবে ব্যবহার করছে। বিজিবি ক্যাম্পের সামনে দিয়ে অনেকটা প্রকাশ্যেই চলছে চোরাচালান। অনেকে তথ্য দিলেও নেয়া হয় না কার্যকর ব্যবস্থা।

Manual8 Ad Code

স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন জানান, বিজিবি সদস্য কর্তৃক মারধরে তার ইউনিয়নের কয়েকজন হতদরিদ্র পানপুঞ্জি শ্রমিক আহত হওয়ার খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে তাদেরকে দেখেছেন। বিষয়টি অত্যন্ত অমানবিক। এব্যাপারে আহতদের স্বজন ও প্রতিবেশিদের শান্ত থাকার অনুরোধ করেছেন। ঘটনাটি স্থানীয় সংসদ সদস্য, পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিন, উপজেলা চেয়ারম্যান ও ইউএনও’কে অবহিত করেছেন।

Manual8 Ad Code

বিজিবি’র বোবারথল ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার সুলেমান আহমদ মারধরের অভিযোগ অস্বীকার করে জানান, ঘটনাটি সকালের নয়, রাত সাড়ে তিনটায় ঘটেছে। ওরা বিজিবি’র সরকারী কাজে বাধা দিয়েছিল।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!