বড়লেখায় জাতীয় পার্টি নেতা আহমেদ রিয়াজ গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

বড়লেখায় জাতীয় পার্টি নেতা আহমেদ রিয়াজ গ্রেফতার

  • বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual2 Ad Code

বড়লেখায় কেন্দ্রীয় জাপা (এরশাদ) নেতা আহমেদ রিয়াজকে থানা পুলিশ গ্রেফতার করেছে। বুধবার বিকেলে উপজেলার সুজানগর ইউনিয়ন এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

Manual5 Ad Code

আহমেদ রিয়াজ বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী হিসেবে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) সংসদীয় আসনের সমন্বয়কারী ও বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সভাপতি বলে দাবী করেন।

বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার বুধবার সন্ধ্যায় জানান, আহমেদ রিয়াজের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আদালতের একটি মামলার ২ বছরের সাজা পরোয়ানা জারি ছিল। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews