শ্রীমঙ্গল প্রেসক্লাবে সভাপতি বিশ্বজ্যোতি সাধারণ সম্পাদক সোহেল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

শ্রীমঙ্গল প্রেসক্লাবে সভাপতি বিশ্বজ্যোতি সাধারণ সম্পাদক সোহেল

  • শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

Manual7 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল ::

মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল নির্বাচিত হয়েছেন ।

শনিবার ০৯ জানুয়ারি শ্রীমঙ্গল প্রেসক্লাবে নির্বাচনের ফলাফল করেন নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসন চৌধূরী।

Manual4 Ad Code

এর আগে করোনার স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে ১১ টায় পর্যন্ত শ্রীমঙ্গল প্রেসক্লাবে স্থাপিত ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

Manual4 Ad Code

এবারের নির্বাচনে ১৭জন প্রার্থী থাকলেও ভোট গ্রহণ চলে মাত্র ৫ জনের। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন- সাধারণ সম্পাদক পদে ইমাম হোসেন সোহেল, যুগ্ন সম্পাদক- ইয়াসিন আরাফাত রবিন, এমএ রকিব, কোষাধ্যক্ষ-সৈয়দ ছায়েদ আহমদ, দপ্তর এম এ মুসলিম চৌধূরী, সাহিত্য ও প্রকাশনা বিশ্বজিৎ ভট্টাচায্যর্ বাপন, ক্রীড়া ও সাংস্কৃতিক মো. মামুন আহমদ, সাধারণ সদস্য-, সৈয়দ মোহাম্মদ আলী, সরফরাজ আলী বাবুল, আবুল ফজল মোহাম্মদ আব্দুল হাই, মো. আব্দুর রব ও সনেট দেব চৌধূরী ।

Manual4 Ad Code

যে ৫টি পদে নির্বাচন হয়েছে সভাপতি পদে বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট ১২ টি ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ ইসমাইল মাহমুদ পেয়েছেন ০৫ টি ভোট। সহ- সভাপতি পদে দীপংকর ভট্টাচার্য লিটন পেয়েছেন ১২ টি ভোট, কাওছার ইকবাল পেয়েছেন ১১ টি ভোট। তাদের নিকটতম প্রতিদ্বন্ধী আতাউর রহমান কাজল পেয়েছেন ০৫ টি ভোট।

এসময় প্রিজাডিং অফিসার উপজেলা পল্লী সঞ্চয়ী ব্যাংক শাখা ব্যবস্থাপক রুপক কুমার বণিক ও সহকারী প্রিজাডিং অফিসার উপজেলা সমাজসেবা কর্মী নার্গিস আক্তারসহ সকল প্রার্থী এবং প্রেসক্লাবের সকল সদস্য সহযোগী শহরের গণ্যমান ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews