জুড়ীতে চা শ্রমিককে মারধরের প্রতিবাদে ৪ ইউপি সদস্যদের বিরুদ্ধে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ীতে চা শ্রমিককে মারধরের প্রতিবাদে ৪ ইউপি সদস্যদের বিরুদ্ধে মানববন্ধন

  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, জুড়ী ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের জুড়ীর ফুলতলা ইউনিয়নের ৪ জন মেম্বার কর্তৃক এক চা শ্রমিককে পিঠিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। আহত চা শ্রমিক জহরলাল রবি দাস জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ দিন চিকিৎসা নিয়েও সুস্থ না হওয়ায় মৌলভীবাজার  হাসপাতালে ২ দিন চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে।

২৪ জুন বুধবার ফুলতলায় এ মানববন্ধনে দেলোয়ার হোসেন জায়েদের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মনু মিয়া, ফুলতলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবদুল বাছিত ছায়াদ, যুগ্ম সানি পান্ডে, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান সোহেল, বাগানের পঞ্চায়েত সভাপতি রবী বুনার্জী, অরো র্যধ্যস্যাম প্রমুখ।

Manual1 Ad Code

গত ২১ তারিখ বিচারের নামে চা শ্রমিককে ইউনিয়ন পরিষদে এনে চেয়ারম্যানের সামনে সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত নির্যাতন করা হয়। পরবর্তীতে জুড়ী থানার পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!