জুড়ীতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

জুড়ীতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

  • শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

Manual5 Ad Code
এইবেলা, জুড়ী ::
মৌলভীবাজারের জুড়ীতে অসহায়,গরীব শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরন করেছেন আওয়ামী লীগের মানব সম্পদ বিষয়ক  উপ কমিটির সদস্য, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন।
স্থানীয় জাগরন সংস্থার আয়োজনে শুক্রবার জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নে এ কম্বল বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের মানব সম্পদ বিষয়ক  উপ কমিটির সদস্য, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন।
জাগরন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি হুমায়ূন রশীদ রাজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো ফয়ছল আহমদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন,পূর্বজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, ইউপি সদস্য  আবুল কাশেম  দুলাল,  গোয়ালবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমদাদুল ইসলাম চৌধুরী মাছুম, সাধারন সম্পাদক  জহির  উদ্দিন, প্রভাত টিভির সম্পাদক  ইকবাল খান, জাগরন সমাজ কল্যাণ সংস্থার যুগ্ম সম্পাদক  রুয়েল আহমদ, পাবেল আহমেদ, রাসেল  আহমেদ, ছাত্রলীগ নেতা শাহ আলম,  তামিম আহমেদ  প্রমুখ।
এ সময় জাকির হোসাইন বলেন,প্রতি বছরের ন্যায়  এ বার ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এলাকার গরীব, অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছি,উপজেলার ৬ টি ইউনিয়নের প্রায় ১৫০০ মানুষর হাতে  পর্যায়ক্রমে এ কম্বল তুলে দেয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!