বড়লেখায় জনপ্রতিনিধিদের সাথে মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

বড়লেখায় জনপ্রতিনিধিদের সাথে মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময়

  • বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual4 Ad Code

মৌলভীবাজার জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান বলেছেন, সরকারের উন্নয়ন বরাদ্দ থেকে কোন এলাকাকেই বাদ দেয়া হবে না। সমহারে সকল জনপ্রতিনিধিকে নিজেদের এলাকার উন্নয়ন কাজের প্রকল্পে জেলা পরিষদ বরাদ্দ দিবে।

Manual2 Ad Code

তিনি উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেরকে ৫ লাখ টাকার এবং পৌরসভার মেয়র ও ইউনিয়ন চেয়ারম্যানদেরকে ৩ লাখ টাকার উন্নয়ন প্রকল্প জমা দেয়ার আহ্বান জানান। তবে এক্ষেত্রে তিনি জনপ্রতিনিধগণকে জেলা পরিষদের স্ব-স্ব ওয়ার্ডের সদস্যদের জ্ঞাতার্তে প্রকল্প গ্রহণের অনুরোধ করেন।

Manual5 Ad Code

তিনি বুধবার দুপুরে বড়লেখা জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা পরিষদের ১, ২, ৩ ও ৪ নং ওয়ার্ডের সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য আবু আহমদ হামিদুর রহমান শিপলুর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী (উপ-সচিব) খোদেজা খাতুন, জুড়ী উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ, জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম শিমুল, আজিম উদ্দিন, বদরুল ইসলাম, জুবেদা ইকবাল, জায়ফর নগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, সালেহ আহমদ প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!