সেনাপ্রধান নিয়ে আল জাজিরায় নিউজের প্রতিবাদে জুড়ীতে মানববন্ধন  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

সেনাপ্রধান নিয়ে আল জাজিরায় নিউজের প্রতিবাদে জুড়ীতে মানববন্ধন 

  • বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

Manual2 Ad Code
এইবেলা, জুড়ী ::
 প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে মৌলভীবাজারের জুড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৮ ফেব্রুয়ারি  সকালে চৌমুহনা  মুক্তিযোদ্ধা চত্বরে উপজেলার দেশপ্রেমিক নাগরিকবৃন্দের ব্যানারে  আয়োজিত মানববন্ধনে  বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
 জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুকের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আব্দুল হান্নানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন  উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস,  মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের প্রতিষ্ঠাতা দাতা সদস্য এমএ মুজিব মাহবুব, পশ্চিমজুড়ী ইউনিয়ন চেয়ারম্যান শ্রীকান্ত দাস, জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, পূর্বজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ মইনুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশিদ সাজু, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাব উদ্দিন সাবেল সাধারণ সম্পাদক ইকবাল ভুইয়া প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!