জুড়ীতে ১২শ গর্ভবতী মাকে বিনামূল্যে ডেলিভারী সেবা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

জুড়ীতে ১২শ গর্ভবতী মাকে বিনামূল্যে ডেলিভারী সেবা প্রদান

  • মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, জুড়ী ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গরীব ও দুস্থ গর্ভবতী মাকে গর্ভকালীন সেবা ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানকারি একমাত্র সংস্থা প্রশান্তি ইউ.কে’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

আজ ০১ মার্চ সোমবার সকাল সাড়ে ১১টায় জুড়ী আধুনিক প্রাইভেট হাসপাতালের ২য় তলায় প্রশান্তি ইউ.কের কার্যালয়ে জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলামের পরিচালনায় প্রত্যয় উন্নয়ন সংস্থা-প্রশান্তি প্রকল্পের নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার লিখিত বক্তব্যে প্রকাশ করেন যে, প্রশান্তি হেলথি লিভিং সংক্ষেপে “প্রশান্তি” ২০০৯ সালে পূর্ব লন্ডনের টাওয়ার হেমলেটস প্রাইমারী হেলথ কেয়ার ট্রাস্ট এর তৎকালীন চেয়ারম্যান স্যার স্টিফেন ও ব্রায়ান এর নেতৃত্বে একটি মেডিকেল টিম বাংলাদেশের স্বাস্থ্য সেবা সর্ম্পকে অবগত হওয়ার জন্য বাংলাদেশে সফরে আসেন। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এম এ মুমীত আসুকের ছোট বোন জুড়ীর কৃতি সস্তান লিলু কুলসুম খানম এ টিমের সাথে সফর সঙ্গী ছিলেন। তার প্রচেষ্টায় মেডিকেল টিম জুড়ী উপজেলায় স্থাস্থ্য কার্যক্রম পরিদর্শনে আসে। পরবর্তীতে তারা ইংল্যান্ডে ২০১০ সালে জুড়ীতে চারটি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসংখ্য জুড়ী বাসীকে স্বাস্থ্য সচেতনতামূলক উপদেশ ও স্বাস্থ্য সেবা প্রদান করেন। মেডিকেল টিম ইংল্যান্ডে ফিরে গিয়ে বাংলাদেশের স্থাস্থ্য সেবার উন্নয়নে জন্য ওই বছর “প্রশান্তি ইউ.কে নামে একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন। ক্যাম্প থেকে জুড়ীতে চিকিৎসা সেবার অপ্রতুলতা উপলদ্ধি করে স্থানীয় জনসাধারনের অনুরোধে প্রশান্তি ইউ.কে জুড়ীতে ২০১১ সাল থেকে মা ও শিশুদের জন্য স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করে।

Manual4 Ad Code

২০১১ সাল থেকে ২০২০ পর্যন্ত প্রশান্তি ইউ.কে ১৩শত গরীব ও দুস্থ গর্ভবতী মাকে গর্ভকালীন সেবা প্রদান করে এর মধ্যে ১২শত গর্ভবতী মাকে সুষ্ঠভাবে নিরাপদে ডেলিভারী সেবা প্রদান করেন। ডেলিভারীতে ৬৩৪ জন ছেলে ও ৫৬৯ জন মেয়ে জন্ম হয়। উলেখ্য যে, বাড়ীতে নরমাল ডেলিভারী ৮০৫জন, ক্লিনিক/হাসপাতালে ৩৯৫জন।

ক্লিনিক/হাসপাতালে সিজারিয়ান ডেলিভারী ১৫৪ জন। ১৫ হাজার ৭শত জনকে স্বাস্থ্যসচেতনতামূলক প্রশিক্ষণ, ১৭ হাজার ২শত ৮৩ জনকে টেলিফোন ফলোআপ, ১৩শত ৮৫জনকে পুষ্টিহীনতায় আক্রান্ত মায়ের জন্য খাবার সরবরাহ করা হয়। জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ৪৯৬জন, পূর্বজুড়ী ৯০জন, গোয়ালবাড়ী ১৩৬জন, ফুলতলা ৪৫জন, সাগরনাল ১৩৫জন ও জায়ফরনগর ৩৯৮জন প্রশান্তি ইউ.কে ইউনিয়ন ভিত্তিক গর্ভকালীন সেবা প্রদান করেন। মা ও শিশুদের স্বাস্থ্যসেবায় প্রশান্তি ইউ.কে বাংলাদেশী কমিউনিটি ও ব্রিটিশ কমিউনিটি থেকে প্রশান্তি হেলথি লিভিং সেন্টারের জন্য তহবিল সংগ্রহ করে থাকে ।

এছাড়াও বাংলাদেশ জুড়ী এবং দেশের বিভিন্ন অঞ্চলের লোকজনও প্রশান্তিকে আর্থিক সহযোগীতা প্রদান করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে মা ও শিশু সুস্বাস্থ্যর উন্নয়ন সাধনের জন্য প্রশান্তি ইউ.কের প্রচার প্রসারে সহযোগীতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইংল্যান্ড সুপ্রিম কোর্টে আইনজীবী ছহুল আহমেদ, গ্রামীন ব্যাংকের সাবেক এ.জি.এম মুজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির দারা, মাসুক আহমদ, সমাজ সেবক আনোয়ারুল ইসলাম আনু বড়লস্কর, প্রশান্তির ব্যবস্থাপক লুৎফুর রহমান, সিনিয়র মিডওয়াইফ অর্পণা রুদ্রপাল, সহকারী মিডওয়াইফ কুলসুমা আক্তার রুনা প্রমুখ।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews