জুড়ীতে ৯ মার্চ আসছেন বিতর্কিত মাওলানা তাহেরী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

জুড়ীতে ৯ মার্চ আসছেন বিতর্কিত মাওলানা তাহেরী

  • শনিবার, ৬ মার্চ, ২০২১

Manual6 Ad Code

এইবেলা, জুড়ী ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পশ্চিম বিশ্বনাথপুর জামে মসজিদ ও রাহে মদিনা সোসাইটি জুড়ী’র যৌথ উদ্যোগে ২ দিন ব্যাপি ১২তম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে ৯ মার্চ আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসীরে কোরআন, বর্তমান সময়ের আলোচিত বক্তা আল্লামা পীর মুফতি গিয়াস উদ্দিন তাহেরী আত্ব তাহেরী।

Manual2 Ad Code

আগামী ৮ এবং ৯ মার্চ উপজেলার পশ্চিম বিশ্বনাথপুর জামে মসজিদ ও রাহে মদিনা সোসাইটি জুড়ী’র যৌথ উদ্যোগে প্রথম দিনের তাফসির মাহফিলে প্রধান অতিথি থাকবেন ঢাকার লালশান শাহী জামে মসজিদের খতিব ড. মাওলানা আব্দুল মুবিন সিরাজী এবং ৯ মার্চ ২য় দিনের প্রধান অতিথি থাকবেন ব্রাক্ষনবাড়িয়ার চাপুইর দরবার শরীফের আল্লামা পীর মুফতি গিয়াস উদ্দিন তাহেরী আত্ব তাহেরী ।

Manual6 Ad Code

রাহে মদিনা ইসলামিক সোসাইটির সভাপতি কামরুল ইসলাম খেদই ও সাধারন সম্পাদক আাব্দুল মুহিত জানান, ৮ বছর থেকে আমরা এলাকার সকলের সহযোগিতা নিয়ে তাফসির মাহফিল করে আসছি, এর আগে দেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ মাওলানা আবু সুফিয়ান আল কাদেরী হুজুর, ড.মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী জৈনপুরী হুজুর সহ অনেক আলেমরা তাফসীর করেছেন এই মাঠে। প্যান্ডেল বানানোর কাজ প্রায় শেষ পর্যায়ে, আমাদের সংগঠন সহ এলাকার প্রায় ১৫০জন যুবক সেচ্ছাসেবক হিসেবে এই মাহফিলে কাজ করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews