করোনায় দেশে ১৮ জনের মৃত্যু শনাক্ত ১১৫৯ জন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

করোনায় দেশে ১৮ জনের মৃত্যু শনাক্ত ১১৫৯ জন

  • রবিবার, ১৪ মার্চ, ২০২১

Manual2 Ad Code

এইবেলা ডেস্ক ::

কোভিড-১৯ এ দেশে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১১৫৯ জন, যা গত আড়াই মাসের মধ্যে সর্বাধিক শনাক্তের রেকর্ড।

রোববার করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সবশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual8 Ad Code

নতুন ১৮ মৃত্যু নিয়ে এ পর্যন্ত দেশে মহামারিতে ৮৫৪৫ জনের মৃত্যু হলো।
আর আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৫৭ হাজার ৩৯৫ জনে।

Manual1 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও এক হাজার ৩৮৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ১১হাজার ৬৯৫ জন হয়েছে।

এর আগে গতবছরের ৩০ ডিসেম্বর আজকের চেয়ে বেশি রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন মোট ১ হাজার ২৩৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।

Manual5 Ad Code

দেশে প্রথম করোনা রোগী ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!