জুড়ীতে সিএনজি ড্রাইভারদের দু’পক্ষের সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ৩ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

জুড়ীতে সিএনজি ড্রাইভারদের দু’পক্ষের সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ৩

  • সোমবার, ২২ মার্চ, ২০২১

Manual6 Ad Code

এইবেলা, জুড়ী প্রতিনিধি:

চাদাঁর টাকার হিসাব নিয়ে জুড়ীতে সিএনজি শ্রমিকদের দুইপক্ষের সংঘর্ষে বিএনপি নেতাসহ ৩ জন আহত হয়েছেন। জানা যায়, উপজেলা সিএনজি চালক শ্রমিকরা দীর্ঘদিন থেকে চাদাঁ দিয়ে আসছেন উপজেলা কমিটিকে। কিন্তু হিসাবের জন্য বারবার তাগিদ দেওয়ার পরও হিসাব পাওয়া যায় না।

Manual2 Ad Code

সিএনজি শ্রমিক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চুনু আজ রবিবার জুড়ী চৌমুহনীতে গেলে অপরপক্ষে তাকে হিসাবের জন্য একটি রুমে আটক করে রাখে। খবর পেয়ে মতিউর রহমান চুনুর পক্ষ সেখানে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ দেখা দেয়। এ সংঘর্ষে উপজেলা সিএনজি শ্রমিক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চুনু এবং শিশুপার্ক স্ট্যান্ড কমিটির সাবেক সভাপতি আব্দুশ শহীদ, সিএনজি শ্রমিক নেতা খুরশিদ আলম গাজী আহত হন।

তাদের মধ্যে গুরুতর আহত আব্দুস শহীদকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা সহ কয়েকজন নেতৃবৃন্দ মতিউর রহমান চুনু কে বন্দি থেকে মুক্ত করে নিয়ে আসেন।

উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মতিউর রহমান চুনু বলেন, দীর্ঘদিন থেকে হিসাব হচ্ছে না। হিসাবের জন্য বৈঠক আহবান করে সেখানে তাদের দাওয়াত দিতে গেলে তারা (শহীদ অনুসারীরা)আমার উপর হামলা করে।

Manual8 Ad Code

অপরপক্ষ জুড়ী শিশু পার্ক স্ট্যান্ড কমিটির সাবেক সভাপতি আব্দুশ শহীদ বলেন, তনি (মতিউর রহমান চুনু)অনেক দিন থেকে সব ড্রাইভারদের টাকা মেরে খাচ্ছেন। হিসাব চাইলে ও হিসাব দেন না। আজ আমরা হিসাব চাওয়ায় আমাদের উপর হামলা হয়েছে।

Manual7 Ad Code

জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান,সিএনজি ড্রাইভারদের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ সাথে সাথে উপস্থিত হওয়ায় বড় ধরনের কোন ঘটনা ঘটেনি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!