জুড়ীতে চা শ্রমিক যুবককে কুপিয়ে হত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

জুড়ীতে চা শ্রমিক যুবককে কুপিয়ে হত্যা

  • বুধবার, ২৪ মার্চ, ২০২১

Manual7 Ad Code

জুড়ী প্রতিনিধি ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল চা বাগানে শ্রমিকদের মধ্যে গরু রাখা নিয়ে বিরোধে ১ যুবক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

Manual4 Ad Code

২৩ মার্চ মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৬টায়  উপজেলার সাগরনাল ইউনিয়নের সাগরনাল চা বাগানে গরু রাখা নিয়ে কেন্দ্র করে বিরোধে চা শ্রমিক শংকর পাশি’র ছেলে মনা পাশি (২০) কে একই চা বাগানের শ্রীকুমার পানিকা’র ছেলে অর্ণজিত পানিকা (২৩) কুপিয়ে হত্যা করেছে।

Manual1 Ad Code

জানা যায়, চা বাগানে গরু রাখা নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে লাটি দিয়ে এক অপরকে আঘাত করে । পরে হাতে অর্ণজিত পানিকার হাতে থাকা ধারালো দা দিয়ে কুপাতে থাকে দায়ের কুপের মারাত্মক আঘাতে ঘটনাস্থলে মনা পাশীর মৃত্যু হয়। ঘটনার পরে পরিবারের লোক জন খরব পেয়ে সাগরনাল চা বাগানের ৩ নং সেকশনে গেলে দেখতে পায় মনা পাশির লাশটি পড়ে রয়েছে। পরে জুড়ী থানায় খবর দেয় পরিবারের লোক জন। খবর পেয়ে জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী ঘটনাস্থলে যান।

এবিষয়ে জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী’র সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি ঘঠনাস্থলে আছি মনা পাশির লাশ উদ্ধার করা হয়েছে, অপরাধীকে গেফতার করে আইনের আওতায় আনা হবে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews