রাজনগরে ১৮শ কৃষকের মাঝে ধানবীজ ও সার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

রাজনগরে ১৮শ কৃষকের মাঝে ধানবীজ ও সার বিতরণ

  • সোমবার, ১২ এপ্রিল, ২০২১

Manual5 Ad Code

রাজনগর প্রতিনিধি ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ১৮‘শ জন কৃষককে ধানবীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস। উপজেলায় আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে সোমবার (১২ এপ্রিল) প্রণোদনা হিসেবে বিনামূল্যে কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণ কাজের উদ্বোধন করা হয়।

Manual3 Ad Code

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, আসন্ন খরিপ মৌসুমে আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিভাগ নানা উদ্যোগ নিচ্ছে। এসব উদ্যোগের অংশ হিসেবে রাজনগরের কৃষকদের উপশি আউশ চাষে উৎসাহিত করতে ১৮শ কৃষককে ধানবীজ ও সার দেয়া হয়েছে। প্রনোদণা হিসেবে এ সকল কৃষক ৫ কেজি উপশি আউশ ধানবীজ, ১০ কেজি এমওপি ও ২০ কেজি ডিএপি সার বিতরণ কাজের উদ্বোধন করা হয়।

Manual8 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াঙ্কা পালের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, কৃষকলীগের সভাপতি মাহমুদুর রহমান প্রমুখ।

পরে শতকরা ৭০ ভাগ ভর্তুকি মূল্যে কৃষকের মাঝে কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন হস্তান্তর করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews