জুড়ীতে গাছ থেকে পড়ে যুবলীগ নেতার মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

জুড়ীতে গাছ থেকে পড়ে যুবলীগ নেতার মৃত্যু

  • বুধবার, ১ জুলাই, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, জুড়ী ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের জুড়ীতে কাঠাল গাছ থেকে পড়ে এক যুবলীগ নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিবার সূত্রে জানা যায়,গত ৩০ জুন দুপুর ১২টার দিকে উপজেলার ভূয়াই এলাকার বাসিন্দা মৃত রতীশ চন্দ্র দাসের ছেলে নেপাল দাস (৩১) বাড়ির পাশে গাছ থেকে কাঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যান। এতে তিনি  মারাত্বক  আহত হন । তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায়  ০১ জুলাই বুধবার সকাল সাড়ে ৬ টটার দিকে সেখানে তার মৃত্যু হয়। বিকাল ৪ টার সময় নিজ বাড়ীতে তার শেষকৃত্য  সম্পন্ন হয়। নেপাল দাস জায়ফরনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য। ৬ বছরের এক সন্তানসহ স্ত্রী ছাড়াও এক ভাই, এক বোন এবং মা রয়েছেন ।

Manual1 Ad Code

নিহতের চাচাতো ভাই দিপাল দাস জানান, তিনি কাঠাল পাড়তে গিয়ে আহত হলে ওসমানী হাসপাতালে নেয়া হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়।

জুড়ী থানার ওসি (তদন্ত) মো আমিনুল ইসলাম জানান, এ ঘটনা জানিনি। এখন খবর নিয়ে জানবো।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews