৪ দিন পর চালু হলো জুড়ী -ফুলতলা সড়ক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

৪ দিন পর চালু হলো জুড়ী -ফুলতলা সড়ক

  • বুধবার, ১ জুলাই, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, জুড়ী ::

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী -ফুলতলা সড়কে ৪ দিন পর যান চলাচল শুরু হয়েছে। উপজেলার সীমান্তবর্তী ফুলতলা, সাগরনাল দুই ইউনিয়নের মানুষ এত দিন ভোগান্তিতে ছিলেন। বিকল্প সড়কে ছোট ছোট যান চলাচলের মাধ্যমে মানুষের যাতায়াত ছিল এই ৪ দিন।

Manual5 Ad Code

এলাকাবাসী সূত্রে জানা যায়, জুড়ী থেকে ফুলতলা যাওয়ার সড়কে কাজ চলছে দীর্ঘদিন ধরে। বিভিন্ন ছোট ছোট কালভার্ট, ব্রিজ ভেঙ্গে নতুন করে তৈরী করা হচ্ছে। কাপনা পাহাড় এলাকায় তেমনি পুরাতন ব্রিজ ভেঙ্গে নতুন ব্রিজ করার কাজ চলমান। যানবাহন চলাচলের জন্য বিকল্প ব্রিজ করে দেওয়া হয়েছে। গত ২৭ জুন শুক্রবার রাত ১১ টার দিকে এক্সেভেটরবাহী একটি ট্রাকসহ বিকল্প সেতু দিয়ে ফুলতলা যাওয়ার পথে ব্রিজটি ভেঙ্গে যায়। এর পর থেকে এ সড়কে যান চলাচল বন্ধ ছিল।

০১ জুন বুধবার সকাল থেকে বিকল্প ব্রিজ চালু করে যান চলাচলের উপযোগী করা হয়েছে বলে জানিয়েছেন কাজ তদারকির দায়িত্বে থাকা সহকারী ঠিকাদার মতিয়ার রহমান ।

Manual3 Ad Code

তিনি জানান, সড়কে যান চলাচলের জন্য বিকল্প রাস্তা চালু করা হয়েছে । আপাতত কোন সমস্যা নেই।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!