জুড়ীতে মাহে রামাদ্বান ও ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ীতে মাহে রামাদ্বান ও ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

  • রবিবার, ২ মে, ২০২১

Manual5 Ad Code

জুড়ী প্রতিনিধি ::

মৌলভীবাজারের জুড়ী উপজেলার আদর্শ দরিদ্র তহবিল নয়াবাজার ও জুড়ী উপজেলা ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাষ্ট ইউকে’র যৌথ উদ্দ্যোগে পবিত্র মাহে রামাদ্বান ও ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

Manual8 Ad Code

আজ ২ মে রোববার সকাল ১১ টায় নয়াবাজার আহমদিয়া ফালিজ মাদ্রাসায় আদর্শ দরিদ্র তহবিলের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসাইনের পরিচালনায় ও সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ সায়েম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবি উপস্থিত ছিলেন আদর্শ দরিদ্র তহবিলের সভাপতি, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা’র অধ্যক্ষ মাওলানা মো. লিয়াকত আলী খান। বিশেষ অতিথি ছিলেন নয়াবাজার আহমদিয়া ফালিজ মাদ্রাসা’র উপাধ্যক্ষ মাওলানা মো. মনিরুজ্জামান, আদর্শ দরিদ্র তহবিলের অর্থ সম্পাদক মো. লুৎফুর রহমান, আদর্শ দরিদ্র তহবিলের সহ-সাধারণ সম্পাদক বদরুল ইসলাম। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালবাড়ী ইউপি সদস্য কবির উদ্দিন, আওয়ামীলীগ নেতা আতিকুল ইসলাম প্রমুখ।

Manual4 Ad Code

আদর্শ দরিদ্র তহবিল নয়াবাজার ও জুড়ী উপজেলা ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাষ্ট ইউকে’র প্রায় ৩ লক্ষ টাকা আর্থিক সহায়তায় ৩০০ দরিদ্র পরিবারের হাতে পবিত্র মাহে রামাদ্বান ও ঈদুল ফিতরকে সামনে রেথে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এতে প্রতি জনকে ৮ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি পিয়াজ, ২ লিটার তৈল, ১ কেজি ময়দা, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ১ কেজি ডাল সহ মোট ১৮ কেজি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!