৩৩৩ নাম্বারে কল করে জুড়ীর দিনমজুর এমরান পেলেন খাদ্য সহায়তা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

৩৩৩ নাম্বারে কল করে জুড়ীর দিনমজুর এমরান পেলেন খাদ্য সহায়তা

  • মঙ্গলবার, ৪ মে, ২০২১

Manual7 Ad Code
এইবেলা, জুড়ী ::
করোনা ভাইরাসের কারণে সরকার ঘোষিত লকডাউনে অসহায় দিনমজুরদের খাদ্য সহায়তা  জাতীয় কল সেন্টার ৩৩৩-এ কল করে খাদ্য সহায়তা পেয়েছেন জুড়ীর  অসহায় এক দিনমজুর।
 সোমবার (০৩ মে) বিকাল ৫ টায় তাকে এনে  খাদ্য সহায়তা পৌছে দেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মো ওমর ফারুক।
সহায়তাপ্রাপ্ত এমরান হোসেন হলেন উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নের মধ্যবটুলী গ্রামের  মৃত আব্দুর নূরের  ছেলে। খাদ্য সহায়তা পাওয়ার পর তিনি অনেক খুশী।
উপজেলা প্রকল্প অফিস সূত্রে জানা যায়, সোমবার  (০৩ মে ) ৩৩৩-এ ফোন করে খাদ্য সহায়তা চান এক ব্যক্তি। পরে সাহায্য চাওয়া ব্যক্তির খোজখবর নেওয়া হয়।  বিকাল ৫ টার দিকে  উপজেলা পিআইও তাকে ফুলতলা ইউনিয়নের সামনে  এনে   প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌছে দেন।
 করোনা ভাইরাসের কারনে লকডাউনে কেউ যাতে খাদ্যের অভাববোধ করতে না পারে সে জন্য ৩৩৩ কল সেন্টারে সহায়তার জন্য ইউএনও ও পিআইও তাদের ব্যক্তিগত ও উপজেলা প্রশাসনের ফেসবুকে স্ট্যাটাস দেন।
সহায়তাপ্রাপ্ত এমরান  বলেন,পেশায় দিনমজুর মানুষ আমি। ছোট ভাই বোনসহ মোট ৫ জনের পরিবারের সদস্যরা আমার উপর নির্ভরশীল।মহামারি করোনাভাইরাসে পরিবারের সদস্যদের নিয়ে গত কয়েকদিন ধরে  অসহায় অবস্থায় দিন কাটছে। আজ  ৩৩৩ নম্বরে ফোন দিয়ে খাদ্য সহায়তা চাই। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল, ডাল, তেল, পিয়াজ সহ  খাদ্যসামগ্রী দেয়া হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো ওমর ফারুক  বলেন, খাদ্য সহায়তার জন্য এক ব্যক্তি ৩৩৩-এ ফোন দিয়েছিলেন। যাচাই -বাছাই শেষে সে সহায়তা পাওয়ার যোগ্য বিধায় তাকে কল করে ইউনিয়নের সামনে এনে সহায়তা দিয়েছি। করোনাকালীন সহায়তার জন্য উপজেলা প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!