জুড়ীতে জাগরনের ঈদ সামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ীতে জাগরনের ঈদ সামগ্রী বিতরণ

  • শুক্রবার, ৭ মে, ২০২১

Manual4 Ad Code

জুড়ী প্রতিনিধি::

Manual7 Ad Code

রামাদ্বান শুরুর পর থেকে প্রতিদিন দিনমজুর, ভ্যানগাড়ীচালক, প্রতিবন্ধী সহ গরীবদের মধ্যে দেওয়া হচ্ছে ইফতারীর প্যাকেট। গভীর রাতে ও বিতরণ করা হয় খাদ্য ভর্তি সেহরীর প্যাকেট। এবার পবিত্র ঈদ উপলক্ষে এলাকার এসব মানুষের ঘরে পৌছে যাচ্ছে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রীর প্যাকেট।

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ও পূর্বজুড়ী এই ইউনিয়নের কয়েকজন যুবক ২০১২সালে জাগরন সমাজ কল্যাণ সংস্থা নামের একটি সামাজিক সংগঠন করেন। প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এলাকার যুবকরা ব্যতিক্রমী সব আয়োজন করে যাচ্ছেন তাদের এই ক্লাবকে নিয়ে।

তাদের দাবি, আমরা বৃহৎ পরিসরে খেলাধুলার আয়োজন করে এলাকার মানুষকে যেমন আনন্দ দেই তেমনি বিপদে তাদের পাশে দাড়ানোর দায়িত্বটা ও আমাদের। এলাকার কৃতিসন্তানদের সংবর্ধনার পাশাপাশি যে কারও রক্ত লাগলে এগিয়ে থাকে ক্লাবের সদস্যরা।

Manual4 Ad Code

১০ রমযান থেকে প্রতিদিন তারা ইফতার এবং সেহরী দিয়ে আসছিলেন। ঈদের পূর্ব পর্যন্ত তাদের এ কাজ অব্যাহত থাকবে বলে ও জানান ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।

Manual4 Ad Code

ক্লাবের সভাপতি হুমায়ূন রশীদ রাজি বলেন, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে এলাকার অসহায় মানুষের ঘরে। আমরা প্রায় ৬০ থেকে ৬৫টি পরিবারের মাঝে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী প্রায় ১১ দিন রাতে ছিন্নমূল মানুষের মাঝে পৌঁছে দিয়েছি। এখন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এই উপহার সামগ্রী পৌঁছে দেওয়া শুরু করেছি। ইনশাআল্লাহ এই ধারা অব্যাহত থাকবে। এলাকার প্রবাসী এবং দেশের অনেক অর্থবান মানুষ আমাদের সহযোগিতা করে আসছেন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!