জুড়ীর মাদক সম্রাট উজ্জ্বল গ্রেফতার : এলাকায় স্বস্তি  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

জুড়ীর মাদক সম্রাট উজ্জ্বল গ্রেফতার : এলাকায় স্বস্তি 

  • রবিবার, ৯ মে, ২০২১

Manual1 Ad Code
জুড়ী প্রতিনিধি ::
মৌলভীবাজারের জুড়ীর কুখ্যাত মাদকসম্রাট উজ্জ্বলকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। এরপর থেকে এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
ভুক্তভোগীদের কাছ থেকে জানা যায়, উপজেলার ভবানীপুর এলাকার নানু মিয়ার ছেলে উজ্জ্বল হোসাইন (৩০) এলাকায় মাদকসম্রাট, চুর এবং নারীলোভী বলে পরিচিত। বিভিন্ন সময় এসব অপকর্ম করে জেলে গেলে ও আইনের ম্যারপ্যাচে ছাড়া পেয়ে এলাকায় আবার এসব অপকর্ম করতে থাকে।
গত ৮ মে শনিবার রাত ১০ টার দিকে উপজেলারর পোস্ট অফিস রোডে মদ,ইয়াবা খেয়ে মাতলামি করতে থাকে। কয়েকজন থাকে ঘিরে রেখে পুলিশে খবর দিলে জুড়ী থানার পুলিশ এসে তাকে আটক করলে তার আন্ডারের ভেতর থেকে ৪৫ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পূর্বে সে কয়েকজন পথচারীকে মারধর ও করে। তার নামে জুড়ী থানায় মাদকদ্রব্য আইনে ৮ টি মামলা এবং নারী ও শিশু নির্যাতন আইনে ২ মামলা রয়েছে। সেসব মামলা কোর্টে বিচারাধীন থাকার কারনে সে জামিনে আছে।
জুড়ী লামাবাজারের বাসিন্দা জহিরুল ইসলাম, জোসনা বেগম, জেরিন চৌধুরী জানান, সে প্রতিদিন রাতে মদ, ইয়াবা খেয়ে এই এলাকার সবার বাসায় ঢুকে তাদের আক্রমণ করতো। তার আত্বীয় স্বজনকে খবর দিলে তারা এসে তাকে নিয়ে যেত। পোস্ট অফিস রোডস্থ চান মিয়ার কলোনীতে গিয়ে ও হামলা করেছে।
জেরিন চৌধুরী বলেন, কয়েকদিন আগে ও সে আমার বাসায় চৃরি করেছে। এর পর আমি মামলা দিয়েছি। জোসনা বেগম বলেন, সে মদ খেয়ে আমার বাসায় এসে আমাকে দা দিয়ে মেরে ফেলার হুমকি দেয়। আমার চিৎকারে এলাকাবাসী এসে আমাকে রক্ষা করে।
জুড়ী থানার ওসি সন্জয় চক্রবর্তী বলেন, জুড়ী থানায় আমার চাকরির ৯ মাসে তাকে মাদকসহ ৩ বার গ্রেফতার করেছি। কোর্ট থেকে সে জামিনে এসে আবার এসব অপকর্ম করে। তার নামে আজকের মাদকদ্রব্য আইনের ৩৬(১) এর ১০ (ক) ধারায় মামলা সহ মোট ১৪ টি  মামলা বিচারাধীন রয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালে তার সাথে মাদকদ্রব্য থাকার অপরাধে ভ্রামমাণ মোবাইল কোর্টে ৬ মাসের সাজা দেওয়া হয়েছিল।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!