জুড়ীতে অগ্নিকান্ড : ৮ দোকানে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ীতে অগ্নিকান্ড : ৮ দোকানে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • সোমবার, ১৭ মে, ২০২১

Manual8 Ad Code

জুড়ী প্রতিনিধি ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলার চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে জ্বালানি তেলের দোকান (পেক পয়েন্ট), ছয়তলা ভবন সহ ৮টি দোকান। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে ধারণা করা হচ্ছে। ফয়ার সার্ভিসের  ৬টি ইউনিট প্রায় ৩ ঘন্টাপর আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সাভিস ও পুলিশ জানায়, ১৬ মে রোববার রাত সাড়ে ৮ টার দিকে একটি ভাঙ্গারি দোনের প্লাষ্টিক সামগ্রী থেকে আগুনের সূত্রপাত ঘটে। মহুর্থের মধ্যে পার্শবর্তী জ্বালানি তেলের দোকানে (পেক পয়েন্ট) আগুন ছড়িয়ে পড়ে। এ সময় জ্বালানি ভর্তি বেশ কয়েক ড্রাম তেল ও রান্না কাজে ব্যবহৃত কেশ কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। পরে বিস্তার করলে ছয় তলা ভবন সহ আশে পাশে আরও কয়েকটি দোকান মিলে ৮টি প্রতিষ্ঠান আগুনে পুড়ে যায়।

Manual4 Ad Code

খবর পেয়ে জুড়ী, বড়লেখা, কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজার থেকে আসা ফয়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট কাজ করে প্রায় ৩ ঘন্টাপর রাত সাড়ে ১১ আগুন নিয়ন্ত্রনে আনে।

Manual8 Ad Code

মৌলভীবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ হারুন পাশা জানান, আগুন লাগার কারণ ও ক্ষয় ক্ষতি নিরুপনের কাজ চলছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন কেেরেছন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদেক কাউছার দস্তগীর, জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী সহ অন্যন্যরা।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!