কুলাউড়ায় এক অন্ত:স্বত্ত্বা গৃহবধুর রহস্যজনক মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় এক অন্ত:স্বত্ত্বা গৃহবধুর রহস্যজনক মৃত্যু

  • বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual7 Ad Code

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে ০২ জুলাই বৃহস্পতিবার মাজেদা আক্তার মাজু (২০) নামক এক অন্ত:স্বত্ত্বা গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শ্বাশুড়ীসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

স্থানীয় লোকজন জানান, হাজিপুর ইউনিয়নের পাবই গ্রামের আব্দুল মতিনের স্ত্রী মাজেদা আক্তার মাজু সকালে মৃত্যুবরণ করেন। বিষয়টি উপজেলার কাদিপুর ইউনিয়নের গুপ্তগ্রামে গৃহবধুর বাবার বাড়িতে জানানো হয়। মৃত্যুর সংবাদ শুনে নিহত গৃহবধুর মা বাবাসহ আত্মীয় স্বজন ছুটে যান পাবই গ্রামে। গোসলের সময় নিহত গৃহবধু মাজুর গলায় ফাঁস লাগানোর চিহ্ন দেখতে পান।

নিহতের স্বজনরা জানান, ৮ মাস আগে নিহত মাজেদা আক্তার মাজুর বিয়ে হয়। তিনি ৫ মাসের অন্ত:স্বত্ত্বা। তাদের দাবি, গৃহবধু মাজুর স্বাভাবিক মৃত্যু নয়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

Manual4 Ad Code

নিহত গৃহবধুর আত্মীয় স্বজন বিষয়টি তাৎক্ষণিকভাবে হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চুসহ থানা পুলিশকে অবহিত করেন।

হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু জানান, নিহত গৃহবধুর পরিবারের লোকজন বিষয়টি তাকে জানিয়েছেন। নিহত গৃহবধু ৫ মাসের অন্ত:স্বত্ত্বা বলে আত্মীয় স্বজন জানিয়েছেন। নিহত গৃহবধুর স্বামী আব্দুল মতিন সিলেট শহরে থাকেন। তিনি মৃত্যুর খবর শুনে বাড়িতে এসেছেন।

খবর পেয়ে কুলাউড়া থানার এসআই কানাই লাল চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়।

Manual6 Ad Code

এসআই কানাই লাল চক্রবর্তী জানান, লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। সম্ভবত শুক্র বার ময়না তদন্ত হবে। শ্বাশুড়ীসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদ চলছে। নিহত গৃহবধুর পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেয়া হবে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!