কুলাউড়ায় কিশোরিকে অপহরণের পর রাতভর ধর্ষণের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার! বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম

কুলাউড়ায় কিশোরিকে অপহরণের পর রাতভর ধর্ষণের অভিযোগ

  • শুক্রবার, ৩ জুলাই, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নে ১৫ বছরের এক কিশোরিকে অপহরণ করে রাতভর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ০৩ জুলাই শুক্রবার ওই কিশোরির মা বাদি হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার ০১ জুলাই রাতে ভুকশিইল ইউনিয়নের সাদিপুর গ্রামের ইন্তাজ আলীর পুত্র বাবুল ও তার অপর সহযোগি মিলে পাশর্^বর্তী গ্রামে ১৫ বছরের এক কিশোরিকে অপহরণ করে নিজ বাড়িতে নিয়ে যায়। ওই কিশোরিকে রাতে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। ভোরের আলো ফোটার আগেই কিশোরির মুখ বেঁধে বাড়ির পাশে ফেলে যায় বাবুল ও তার সহযোগি।

ওই কিশোরি পরদিন বৃহস্পতিবার তার মাকে নিয়ে কুলাউড়া থানায় অভিযোগ দায়ের করতে যান। কিন্তু মামলা করতে না পেরে ফিরে যান নিজ বাড়িতে। এদিকে শুক্রবার ০৩ জুলাই সকালে থানায় গিয়ে বাবুল ও তার সহযোগির নামে লিখিত অভিযোগ দেন।

Manual5 Ad Code

পুলিশ ওই কিশোরিকে শুক্রবার মৌলভীবাজার সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য প্রেরণ করে।

Manual1 Ad Code

মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই সেলিম আহমদ জানান, ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews