জুড়ী উপজেলা যুবলীগের সহ-সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

জুড়ী উপজেলা যুবলীগের সহ-সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ

  • মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, জুড়ী, ::

জুড়ী উপজেলা যুবলীগের সহ-সভাপতি আহমদ কামাল অহিদকে কারণ নোটিশ দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

১৩ জুন রাতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসাইনের গাড়ীতে হামলার ঘটনায় মৌলভীবাজার জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বিকাশ ভৌমিক ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুজন স্বাক্ষরিত গত ১৪ জুন সোমবার ৩ কার্যদিবসের ভেতরে জুড়ী যুবলীগের সহ-সভাপতি আহমদ কামাল অহিদকে কারণ দর্শানোর নোটিশ দেন।

Manual8 Ad Code

এছাড়া জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ আমিরুল হোসেন চৌধুরী আমীন ও সাধারণ সম্পাদক মাহবুব আলম একই দিনে জুড়ী উপজেলা ছাত্রলীগের সংগঠন বিরোধী কার্যকলাপের দায়ে সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেন।

Manual2 Ad Code

অভিযুক্ত জুড়ী উপজেলা যুবলীগের সহ-সভাপতি আহমদ কামাল অহিদ জানান, আমি ঘটনার সাথে জড়িত নই। জেলা যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে আমি এর জবাব দেবো। জুড়ীর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ বলছে আমি জাকিরের গাড়িতে হামলার ঘটনায় জড়িত না। তাহলে কেন ১৪ জুন সোমবার রাত ১০টায় আমার বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ ও ৩ রাউন্ড গুলি ছুড়া হলো। এলাকার লোকজন এই ঘটনার পর ক্ষিপ্ত হয়েছে। তারা এই ব্যাপারে আইনী ব্যবস্থা নেবে। তবে তিনি সাংবাদিকদের লেখনীর মাধ্যমে এই ঘটনার বিচার চান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!