শ্রীমঙ্গলে চা বাগানের ভেতর দিয়ে বাইপাস সড়ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

শ্রীমঙ্গলে চা বাগানের ভেতর দিয়ে বাইপাস সড়ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

  • সোমবার, ২১ জুন, ২০২১

Manual2 Ad Code
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের ভেতর দিয়ে বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা করায় এর প্রতিবাদে চা শ্রমিকরা মানববন্ধন করেছে। ২১ জুন সোমবার সকাল ৯ টায় দিকে উপজেলার বিটিআরআই এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার কালীঘাট ইউনিয়ন এর ভুড়ভুড়িয়া,ভাড়াউড়া ও খাইছড়া চা বাগানের শতাধিক চা শ্রমিক অংশ নেয়। বালিশিরা ভ্যালীর সভাপতি বিজয় হাজরার সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন ভুড়ভুড়িয়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুদির রিকিয়াশন, ভাড়াউড়া বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নূর মোহাম্মদ,পংকজ কন্দ,শ্রমিক অঞ্জলী রাজগড় প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,তারা জানতে পেরেছেন চা বাগানের ভেতর দিয়ে বাইপাস পাকারাস্তা করা হবে। বাগানের ভেতরে রাস্তা হলে গাড়ীচলাচলে তাদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হবে। তাদের একটাই দাবী চা- বাগানের ভেতর দিয়ে বাইপাস সড়ক না করে বাগানের বাইরে দিয়ে এই রাস্তা করা হোক।
এ ব্যাপারে সড়ক ও জনপথ মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন জানান, শ্রীমঙ্গলের বাইপাস সড়ক নির্মাণে ভাড়াউড়া চা বাগানের কাছাকাছি দিয়ে একটা প্লান আছে। এটা প্রাইমারি লেভেলে রয়েছে, এখনও চূড়ান্ত কোন কিছু হয়নি বলে তিনি জানান।
উল্লেখ্য পর্যটন নগরী শ্রীমঙ্গল দীর্ঘ বছর থেকে যানজট এর নগরীতে পরিণত হয়েছে। দীর্ঘ যানজটে গাড়ী আটকা পড়ে মানুষের মূল্যবান সময় নষ্ট হয় ও দুর্ভোগ পোহাতে হয়। ফলে নগরবাসীর দীর্ঘদিনে দাবী বাইপাস সড়ক নির্মাণের।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!