নড়াইলে করোনায় আক্রান্ত ১৯ আরো একজনের মৃত্যু! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ কুলাউড়ায় পরকিয়ার জেরে  মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক কমলগঞ্জে ইসলামিক মিশনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই : ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  বড়লেখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি আলোচনা সভা ও মহড়া পেট্রোল লিটারে কম : কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা

নড়াইলে করোনায় আক্রান্ত ১৯ আরো একজনের মৃত্যু!

  • বুধবার, ২৩ জুন, ২০২১

Manual3 Ad Code
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি ::
নড়াইলে গত ২৪ ঘন্টায় ৫৫ জনের নমুনা পরীক্ষায় ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সদরে আক্রান্তে একজনের মৃত্যু হয়েছে, লোহাগড়ায় ১৪ এবং কালিয়া উপজেলায় চারজন আক্রান্ত হয়েছে নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৩৪ দশমিক ৫৪ শতাংশ। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২২ জন। জেলায় করোনায় এ পর্যন্ত মারা গেছে ৩৬ জন।
এদিকে, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নড়াইলে স্থানীয়ভাবে চলছে তৃতীয় দিনের মত চলছে দ্বিতীয় দফার কঠোর লকডাউন, চলবে আগামী ২৭ জুন পর্যন্ত। লকডাউন সফল করতে জেলার বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে বের হতে দেয়া হচ্ছে না। প্রতিদিন সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত লকডাউনের নীতিমালা অনুসরণ করে শুধু মাত্র কাঁচাবাজার, মাছ, ফলের দোকান খোলা থাকছে। লকডাউন চলাকালে দূরপাল্লার যানবাহনসহ আন্তঃজেলায় চলাচলকারী সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে জরুরী পরিসেবা এর আওতায়র বাইরে রাখা হয়েছে।
অপরদিকে, করোনা সংক্রামণ প্রতিরোধে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে মঙ্গলবার সকাল-থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫৫ জনকে ৭৫ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!