জুড়ীতে অগ্নিকান্ডে ৩ দোকান পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ীতে অগ্নিকান্ডে ৩ দোকান পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  • মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual7 Ad Code

জুড়ীতে মঙ্গলবার ভোর রাতে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের সহযোগিতায় কুলাউড়া দমকল বাহিনীর একটি ইউনিট দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগে মার্কেটের ৩টি দোকান ও দুইটি মোটরসাইকেল পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে।

এলাকাবাসী ও দমকল বাহিনী সুত্রে জানা গেছে, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের উত্তর জাঙ্গীরাই জামে মসজিদ সংলগ্ন হাজী রুহুল আমিনের মার্কেটে ভোররাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা দেখে মার্কেটের পাশের বাড়ির লোকজন চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। এলাকাবাসীর সহযোগিতায় কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে মার্কেটের রহিম মিয়া, মুজিব আলীর মুদি দোকান এবং বাহার উদ্দিনের ক্লাবঘর সম্পূর্ণ ভস্মিভুত হয়ে যায়। এ সময় ক্লাব ঘরে রাখা উত্তর জাঙ্গীরাই গ্রামের সুমন মিয়া ও সুজন মিয়ার ২টি মোটর সাইকেলও পুড়ে ছাঁই হয়ে যায়। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। ভোর রাতেই জুড়ী থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির খোঁজ খবর নেন।

Manual4 Ad Code

কুলাউড়া ফায়ার স্টেশনের অফিসার বেলায়েত হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!