জুড়ীতে চা শ্রমিকদের জন্য ফ্রি ভ্যাকসিন রেজিষ্ট্রেশন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

জুড়ীতে চা শ্রমিকদের জন্য ফ্রি ভ্যাকসিন রেজিষ্ট্রেশন

  • শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

Manual1 Ad Code

জুড়ী প্রতিনিধি::

Manual6 Ad Code

করোনা মহামারির কারনে সারাদেশে লকডাউন চালু থাকলে ও বন্ধ নেই চা শ্রমিকদের কাজ। জুড়ীর ১২ টি বাগানের প্রায় ১১ হাজার শ্রমিক কাজ করে যাচ্ছেন সেই পূর্বের নিয়মে। করোনায় এ পর্যন্ত জুড়ীর ৩৫০ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৪৬ জন। এদের মধ্যে নেই কোন চা শ্রমিক। সরকারের দেওয়া টিকা কার্যক্রমের রেজিষ্ট্রেশন করতে কম্পিউটার দোকান বন্ধ থাকায় বিপাকে অনেক চা শ্রমিক পরিবার। তাদের পাশে ফ্রি রেজিষ্ট্রেশন চালু করেছেন জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রাজিব বৈদ্য রাজু।

Manual2 Ad Code

গত ২৭ জুলাই ধামাই চা বাগানের শ্রমিকদের মধ্যে ফ্রি রেজিষ্ট্রেশন করে এ সেবা চালু করা হয়। সে সকল চা শ্রমিক মাস্ক ছাড়া রেজিষ্ট্রেশন করতে আসে তাদের কে ও মাস্ক দিচ্ছেন সচেতনতার জন্য। বৃহস্পতিবার পর্যন্ত তার এ কার্যক্রমে মোট ২৬৯ জন চা শ্রমিক রেজিষ্ট্রেশন করেছেন।

উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রাজিব বৈদ্য রাজু জানান,চা শ্রমিকরা মূলত সর্বক্ষেত্রে অবহেলিত। তাদের কোন বিরতী নেই, ভ্যাকসিনের টিকার জন্য তারা কম্পিউটার দোকান ও খোলা পায় না। তাদের কল্যাণে আমি এ কার্যক্রম শুরু করেছি।

Manual8 Ad Code

আতিয়া বাগ চা বাগানের ম্যানেজার আবু নাইম মিসবাহ সরকারের কাছে অনুরোধ করেন, চা শ্রমিকদের যেন পৃথকভাবে বাগানের মধ্যে ভ্যাকসিনের সিস্টেম চালু করা হয় অথবা তাদের জন্য ফ্রি রেজিষ্ট্রেশনের ব্যবস্থা করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!