আত্রাইয়ে জনতার হাতে ২ ভুয়া পুলিশ আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ কুলাউড়ায় পরকিয়ার জেরে  মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক কমলগঞ্জে ইসলামিক মিশনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই : ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  বড়লেখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি আলোচনা সভা ও মহড়া পেট্রোল লিটারে কম : কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা

আত্রাইয়ে জনতার হাতে ২ ভুয়া পুলিশ আটক

  • মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

Manual1 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::

Manual4 Ad Code

নওগাঁর আত্রাইয়ে পুলিশের ডিএসবি পরিচয় দেয়া দুই প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ০৩ আগস্ট মঙ্গলবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ঈশ^র লক্ষীপুর গ্রামের মৃত আশরাফুল আলীর ছেলে প্রতারক মোনায়েম হোসেন সবিজ (৩৪) ও নওগাঁ সদর উপজেলার পূর্ব পাহাড়পুর গ্রামের আসলাম মন্ডলের ছেলে রতন আলী (৩০) ।

Manual8 Ad Code

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, সোমবার বিকালে মোনায়েম হোসেন সজিব ও রতন উপজেলার বিভিন্ন স্থানে সড়কের পাশে বসে মোবাইল ফোনে গেম খেলা যুবকদের ভয়-ভীতি দেখিয়ে তাদের কাছে থেকে টাকা আদায় করে এবং পরে বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের আজাদের মুদির দোকানের সামনে মটরসাইকেল থামিয়ে পুলিশের ডিএসবি পরিচয় দেয় এবং চলমান লোকডাউনের মধ্যে দোকান খোলা রাখার জন্য তাকে জেল-জরিমানার ভয় দেখিয়ে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। কথপকথনের এক পর্যায়ে তার কাছে থেকে জোর পূর্বক ১হাজার টাকা আদায় করে। বিষয়টি আজাদের সন্দেহ হলে এলাকাবাসীর সহযোগিতায় আত্রাই থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুই প্রতারককে আটক করে থানায় নিয়ে আসে। এবং তাদের কাছে থেকে ১টি হিরো হ্যাং মটরসাইকেল, ৭টি মোবাইল ফোন, ১টি টিপ চাকু, ১টি পুলিশ স্টিক, ১টি পুলিশ লেখা ম্যানিব্যাগ, ১টি পুলিশ লেখা চাবির রিং ও ভূয়া আইডি কার্ড জব্দ করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় মোনায়েম হোসেন সজিব ও রতনের বিরুদ্ধে থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। এবং তাদের দুজনকে মঙ্গলবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!