জুড়ীতে বোনের জায়গা আত্মসাতে হীন মানসিকতা! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

জুড়ীতে বোনের জায়গা আত্মসাতে হীন মানসিকতা!

  • বুধবার, ৪ আগস্ট, ২০২১

Manual7 Ad Code

জুড়ী প্রতিনিধি ::

Manual5 Ad Code

মৌলভীবাজারের জুড়ীতে বোনের জায়গা আত্মসাৎ করার হীনমানসে ভাগ্নির ঘর ভেঙ্গে দিলেন মামা হারিছ মিয়া। ভাগ্নি সুলতানা বেগম অবুঝ ২ মেয়ে শিশু নিয়ে খোলা আকাশের নিচে বাস করছেন। ঘটনাটি গত ৩১ জুলাই শনিবার উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শাহপুর গ্রামে ঘটেছে।

Manual2 Ad Code

সুলতানা বেগমের অভিযোগ- শাহপুর গ্রামের মৃত মন্তাজ আলীর ২ ছেলে হারিছ মিয়া ও তাহির মিয়া এবং এক মেয়ে আমার মা সোনাবান বিবি। বাড়িতে মন্তাজ আলীর ৬ শতাংশ জমির মধ্যে আমার মা ১.২০ শতাংশের মালিক। এই জমিতে মামা হারিছ আলীর বানানো ঢালাই দেয়া ঘরে টিনের বেড়া দিয়ে আমি আমার স্বামী ও সন্তানদের নিয়ে বসবাস করছি। এরই মধ্যে আমার অন্য নানাদের বিক্রি করা জায়গা আমার মা ও মামারা ক্রয় করেন। যেখানে আমার মা ক্রয় সূত্রে ১০ শতাংশ জমির মালিক, আমার মা সোনাবান বিবির নামে যার মাঠ পর্চা রয়েছে। কিন্তু সম্প্রতি আমার মামা হারিছ মিয়া উক্ত জমি আত্মসাৎ করার লক্ষ্যে মিথ্যা নাটক সাজাচ্ছেন।

আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার জন্য আমার ঘরের বেড়া ভেঙ্গে বিছানাপত্র ও যাবতীয় আসবাবপত্র ভেঙ্গে জমিতে ফেলে দেন এবং খড় দিয়ে ঘর দখল করে নেন। আমার স্বামী ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। আমি দুই বাচ্চা নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি। সুলতানা বেগম তার মায়ের ১১.২০ শতক জায়গা পাওয়াসহ ন্যায় বিচার দাবি করেন।

Manual5 Ad Code

অভিযুক্ত হারিছ মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন- আমার বোন সোনাবানের ১.২০ শতাংশ জমি আমি দিতে বাধ্য। কিন্তু তিনি আমার অজান্তে আমার ১০ শতাংশ জমি তার নামে রেকর্ড করে নিয়েছেন।

সুলতানা বেগমের অভিযোগের সত্যতা নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড সদস্য মতছিন আলী, গ্রামের বিশিষ্ট মুরব্বী লালা মিয়া, আইয়বুর রহমান, পাখি মিয়া, জালাল উদ্দিন প্রমুখ বলেন- এ বিষয়ে গ্রামবাসী কয়েকটি বৈঠকে মিলিত হয়ে যে সিদ্ধান্ত নেয়া হয় হারিছ মিয়া কোন সিদ্ধান্তই মানেন না।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!