সাফারি পার্ক নিয়ে জুড়ী উপজেলা চেয়ারম্যানের সংবাদ সম্মেলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

সাফারি পার্ক নিয়ে জুড়ী উপজেলা চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

  • মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

Manual2 Ad Code

জুড়ী প্রতিনিধি ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় দেশের তৃতীয় বৃহত্তম বঙ্গবন্ধু সাফারি পার্ক স্থাপনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।

Manual5 Ad Code

০৯ (আগষ্ট) বেলা সাড়ে ১২টায় জুড়ী উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুড়ী উপজেলায় সাফারি পার্ক হলে বনের প্রাকৃতিক পরিবেশ আরো সুরক্ষিত থাকবে, এলাকার মানুষের ব্যাপক কর্মসংস্থান হবে।নিয়মতান্ত্রিকভাবে জনসাধারণের চলাচলের ব্যবস্থা করা হবে। পৃথিবীর বিভিন্ন দেশে সাফারি পার্ক আছে, সেগুলোর কারনে পরিবেশ তার ভারসাম্য পাচ্ছে। জীববৈচিত্র্যের রক্ষণাবেক্ষণ, প্রাকৃতিক পরিবেশে তাদের বেড়ে ওঠার জন্য সাফারি পার্ক অপরিহার্য।

Manual2 Ad Code

আমাদের কিছু পরিবেশবিদ নাকি এই সাফারি পার্ক হলে পরিবেশ নষ্ট হওয়ার কথা বলেছেন। আমি তাঁদের অনুরোধ করবো আপনারা সরেজমিন এসে এব্যাপারে মতামত ব্যক্ত করুন। আমি ব্যক্তিগতভাবে পরিবেশ ও প্রকৃতিপ্রেমী। আমি দেশে অনেক প্রাকৃতিক বাগান করেছি। বিদেশেও আমার বাড়ির পরিবেশকে আমি প্রাকৃতিকভাবে সাজিয়েছি। সুতরাং পরিবেশের ক্ষতি হয় এমন কিছু হলে আমি নিজেই এর বিরোধিতা করতাম।তিনি আরও বলেন,আমি মনে করি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোন কুচক্রিমহলের ইন্ধনে এই বঙ্গবন্ধু সাফারিপার্কের বিরোধিতা করা হচ্ছে। দেশের সীমান্তবর্তী এই সাফারি পার্ক হলে কার এমন স্বার্থ বাধাগ্রস্ত হয়। এটা খতিয়ে দেখার জন্য আমি সরকারকে অনুরোধ জানাই।

জুড়ী উপজেলার এই ঐতিহাসিক উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া সাফারি পার্কের বিরোধিতা করে একটি জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ পরিবেশন এবং এর প্রতিবেদকের মিথ্যা তথ্য পরিবেশনের ও নিন্দা জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান মাসুক আহমদ, জায়ফর নগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, গোয়াল বাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক অটল কৃষাণ সিংহ শিবেন,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শেখরুল ইসলাম, সাইদুল ইসলাম প্রমুখ।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!