জুড়ীতে জাতীয় শোক দিবস পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

জুড়ীতে জাতীয় শোক দিবস পালন

  • রবিবার, ১৫ আগস্ট, ২০২১

Manual2 Ad Code

জুড়ী প্রতিনিধি ::

Manual5 Ad Code

মৌলভীবাজারের জুড়ীতে  মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম  শাহাদাত বার্ষিকী ও   জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। রবিবার (১৫ আগস্ট) শোকাবহ আগস্ট স্মরণে জুড়ী উপজেলা প্রশাসন আয়োজিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ দিন উদযাপন করা হয়।

Manual8 Ad Code

উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা তথ্য কেন্দ্রের সহযোগিতায়  আলোচনা সভায়, পুরস্কার বিতরণী ও  দোয়া মাহফিলে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মো: আলাউদ্দিন এর পরিচালনায়  প্রধান অতিথি  ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম ও  মোঈদ ফারুক।

বিশেষ অতিথি  ছিলেন  সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা,ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ,  জুড়ী থানার  অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুল খালেক, জুড়ী উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ,  কৃষি অফিসার জসীম উদ্দীন, প্রাণিসম্পদ কর্মকর্তা  ডা.হাসিন আহমদ চৌধুরী, সমাজসেবা অফিসার রাকেশ পাল ,  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ওমর ফারুক,জনস্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলাম,  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মন্তুোষ কুমার দেবনাথ,  উপজেলা  পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মতিন, মাধ্যমিক, ইউ.আর.সি  আবু রায়হান,নির্বাচন অফিসার মোঃ হাফিজুর রহমান,  বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আনসারুল কবির শামীম, উপজেলা মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) আবু ইউসুফ, আনসার ভিডিভি  কর্মকর্তা মো:আব্দুল মালিক, একটি বাড়ি একটি খামার উপজেলার সমন্বয়ক মো:হিরন মিয়া,  মহিলা বিষয়ক অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সুজাউদ্দৌলা,গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাব উদ্দিন আহমদ লেমন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম কাজল, জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা,জুডী সরকারি উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক  সিতাংশু শেখর দাস, জুড়ী উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু,মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক ইসহাক আলী, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাজুল  ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, উপজেলা  ছাত্রলীগের  সভাপতি মো: শাহাবুদ্দিন সাবেল, সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জল প্রমুখ। উক্ত অনুষ্ঠানে  শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!